শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের পথে হঠাৎ বঙ্গবন্ধুর দেখা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের পথে হঠাৎ বঙ্গবন্ধুর দেখা
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের পথে হঠাৎ বঙ্গবন্ধুর দেখা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়াতে হলো। সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের স্থপতি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান! এ কী করে সম্ভব! ভড়কে যেতে হলো।

দৃষ্টিবিভ্রম কাটতে চলে গেলো বেশ কয়েক সেকেন্ড। পরক্ষণেই ‘বঙ্গবন্ধুকে’ ঘিরে সৃষ্টি হয়ে গেলো জটলা। পোশাক, চলন-বলন ও বেশভূষা অনেকটাই বঙ্গবন্ধুর সঙ্গে মিলে যায়। তবে তিনি পুরো বাঙালি জাতির সেই অমর নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন। জানা গেলো- বঙ্গবন্ধুর মতো দেখতে অবিকল ওই ব্যক্তির নাম আরুক মুন্সী। তাঁর বাড়ি গোপালগেঞ্জর কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে।

এভাবেই নিজের অভিব্যক্তি ও মন্তব্য তুলে ধরলেন সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার ছানাউয়্যাহ উলইয়ার (একাদশ শ্রেণি) শিক্ষার্থী শাহ এমদাদ উল্যাহ।

তিনি এ প্রতিবেদককে বলেন,শুক্রবার জুমআর নামাজের পর মাদরাসা ক্যাম্পাস থেকে বাইরে বের হয়েছি- ঠিক তখন রাস্তায় বঙ্গবন্ধুর মতো দেখতে অবিকল আরুক মুন্সীর হঠাৎ দেখা। প্রথমে থমকে দাঁড়িয়েছি। পরে জানতে পারলাম ওই ব্যক্তির বাড়িও গোপালগঞ্জ।

শাহ এমদাদ উল্যাহ আবেগাপ্লুত হয়ে বলেন- বঙ্গবন্ধুকে দেখিনি। কিন্তু তাঁর মতো চেহারার ব্যক্তিকে দেখেই কেমন বুকের রক্ত ছলকে উঠলো। মুহুর্তেই যেন অনুভব করতে পারলাম- শেখ মুজিবুর রহমানের এক গর্জনে কীভাবে পুরো জাতি এক হয়ে পাক হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। বঙ্গবন্ধুর মন্ত্রে উজ্জীবিত হয়ে কীভাবে লাখো বাঙালি লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনতে মৃত্যুকে বরণ করে নিয়েছিলো হাসতে হাসতে।

এমদাদ উল্যাহ জানান- আমার জানামতে, গত ৩ দিন থেকে আরুক মুন্সী সিলেটের দরগাহ মাজার এলাকায় আছেন। হয়তো বেড়াতে এসেছেন, তবে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়নি। তার সঙ্গে একা কথা বলাই মুশকিল। তাকে দেখামাত্র জটলা তৈরি হয়ে যায়। উৎসুক জনতা বঙ্গবন্ধুর মতো ভাষণ দেওয়ার বায়না ধরেন তাঁর কাছে। তখন তিনিও মানুষের আবদার পুরণ করেন।

জানা যায়, গোপালগেঞ্জর কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের প্রত্যন্ত কামারোল গ্রামের এক মুসলিম পরিবারে ১৯৬৯ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন আরুক মুন্সী। তিন ছেলে-মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করেন ঢাকার হাতিরপুল পাওয়ার হাউজ এলাকায়। ১৯৯৩ সাল থেকে গাড়ি চালক পদে চাকরি করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে (ডিপিডিসি)। ৮ম শ্রেণি পাশ বলে নিয়মিত চাকরিতে পদোন্নতি পাননি তিনি।

তবে বঙ্গবন্ধুর চেহারার সঙ্গে তার মিল থাকায় তিনি যেখানেই যান, সব জায়গাতেই মানুষের ভালোবাসা পান। বঙ্গবন্ধু ভক্তদের আগ্রহ থাকে তাকে ঘিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে দেখতে ছুটে যান বঙ্গবন্ধুভক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমনকি প্রতিবেশী দেশ ভারত থেকেও তার সঙ্গে দেখা করতে আসেন ভক্তরা। ছবি তোলেন তার সঙ্গে।

তবে নিজেকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করতে নারাজ আরুক মুন্সী। তিনি মনে করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আর কোনো বঙ্গবন্ধু জন্মাবে না। তাই নিজেকে তিনি শুধু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলেই ভাবেন। বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলতে চান। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে নিজের অবস্থান থেকে কাজ করতে চান।

আরুক মুন্সী স্বপ্ন দেখেন ও বিশ্বাস করেন- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক

আর্কাইভ