শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রবিপ্রবিতে বিশ্ব মৎস্য দিবস পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রবিপ্রবিতে বিশ্ব মৎস্য দিবস পালন
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রবিপ্রবিতে বিশ্ব মৎস্য দিবস পালন

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: ২১ নভেম্বর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের আয়োজনে বিশ্ব মৎস্য দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনে এসে শেষ হয়।

এরপর দিবসটি উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস প্রফেসর ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনারে বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল আলম (শাহীন) এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার। । এছাড়া রাবিপ্রবি সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ধীমান শর্মা এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ( ইনচার্জ) খোকনেশ্বর ত্রিপুরা সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা।

বক্তারা বলেন, মানুষের অসচেতনতার কারণে দিন দিন দেশে মৎস্য সম্পদ বিলুপ্ত হচ্ছে। আগে কাপ্তাই লেকে অনেক বড় বড় মাছ পাওয়া যেতো কিন্তু এখন জেলেরা বেশি লাভের আশায় বেশি মাছ আহরণ এবং মা মাছ শিকারের ফলে মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এখনি সচেতন না হলে অদূর ভবিষ্যতে লেকে আর মাছ থাকবেনা। মানুষ মাছ খাওয়ার অভাবে প্রোটিনের ঘাটতিতে পড়বে। সেজন্য বক্তারা চাহিদার বেশি মাছ না ধরার জন্য সকলকে আহবান জানান।

প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, “কাপ্তাই লেকে মৎস্য সম্পদ নিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের কাজ করতে হবে।“ তিনি লেকে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণে কাজ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি আরও বলেন, “কাপ্তাই লেক দিন দিন অনেক দুষিত হচ্ছে।” তিনি এ দুষিত লেককে কিভাবে রক্ষা করা যায় সেজন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠান সঞ্চালন করেন রাবিপ্রবি সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ঋষিতা চাকমা । ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)