শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে নির্মাণের অপেক্ষায় শিশু বিনোদন পার্ক
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে নির্মাণের অপেক্ষায় শিশু বিনোদন পার্ক
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগড়ে নির্মাণের অপেক্ষায় শিশু বিনোদন পার্ক

ছবি : সংবাদ সংক্রান্ত আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক মহকুমা রামগড়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শত বছরের ঐতিহ্যবাহী এসডিও বাংলো ঘিরে নেয়া হয়েছে মনোরম শিশু বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ।
ইতোমধ্যে শুরু হয়েছে ঐতিহাসিক নির্দশন এসডিও বাংলো সংরক্ষণ ও উন্নয়নের কাজ।
দীর্ঘদিন অযত্ন অবহেলায় থাকার পর সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেন। ইতোমধ্যে এসডিও বাংলো প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য কিডস্ জোন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
ভারত সীমান্ত ঘেঁষা দৃষ্টিনন্দন এসডিও বাংলো ও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা পর্যটকসহ স্থানীয় শিশু দর্শণার্থীদের বিনোদনের জন্য মনোরম শিশু বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত।
তিনি বলেন, মূল রাস্তা থেকে এসডিও বাংলোর প্রবেশ পথটি নান্দনিকভাবে পুনঃনির্মাণ ও আর্চওয়ের মাধ্যমে সবুজ গেইট নির্মাণ করা হবে। কিডস্ জোনে শিশুদের জন্য অত্যাধুনিক স্লাইডস ও রাইড থাকবে। এছাড়া ল্যান্ডস্কেপে ওয়ার্কওয়ে এবং বসার ব্যবস্থা থাকবে। এখানে শিশুদের অভিভাবকরাও বেশ উপভোগ করতে পারবেন।
তিনি আরো বলেন, কিডস্ জোনটি হবে শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ ও আনন্দময় পরিবেশ উপযোগী। এ কিডস জোন নির্মাণের পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক(যুগ্ম সচিব) প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রয়োজনীয় বরাদ্দ দিয়েছেন। ডিজিটাল ডিজাইন, ড্রইংয়ের কাজও হয়েছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।
জেলা প্রশাসকের দেয়া বরাদ্দে ইতোমধ্যে ঐতিহ্যবাহী এসডিও বাংলোর সংস্কারের কাজ শুরু হয়েছে। পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সম্প্রতি এসডিও বাংলোটি পরিদর্শন করে গেছেন।
এদিকে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রাচীন নিদর্শন এসডিও বাংলো সংরক্ষণ ও সংস্কার এবং বাংলো ঘিরে শিশু বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগের প্রশংসা করেছেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলমসহ স্থানীয় সচেতন মহল।
প্রসঙ্গতঃ ১৯২০সালে ব্রিটিশ সরকারের গঠিত তৎকালিন পার্বত্য চট্টগ্রাম জেলার দ্বিতীয় মহকুমা রামগড়ে ফেনী নদীর কূল ঘেঁষে ব্রিটিশ প্যাটার্নে বিশেষ নির্মাণ শৈলীতে বানানো হয় এসডিও সাহেবের বাংলো।
মহান স্বাধীনতা যুদ্ধেরও বহু স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী এ এসডিও বাংলোটি। ১৯৭১সালের ১৩এপ্রিল পাকবাহিনী রাঙ্গামাটি পতনের পর পার্বত্য চট্টগ্রাম জেলার তৎকালীন ডিসি (প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা) এইচটি ইমাম এ বাংলোতে অবস্থান করে স্বাধীন বাংলা সরকারের অধীনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটারটি এ বাংলোতে বসিয়ে এখান থেকে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠানও সম্প্রচার করা হয়। মহকুমা বিলুপ্তির পর আশির দশকের শেষের দিকে এ বাংলোটি হয়ে পড়ে পরিত্যাক্ত।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ