শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীর মাইশা সৃজনশীল মেধায় রাজশাহী বিভাগে প্রথম
ঈশ্বরদীর মাইশা সৃজনশীল মেধায় রাজশাহী বিভাগে প্রথম
ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদী ইক্ষুগবেষণা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মোছাঃ মাঈশা সুলতানা ইমা সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতা পরীক্ষায় রাজশাহী বিভাগের মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন৷ সে এর আগেও পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলাতেও প্রথম স্থান অধিকার করেছিলেন ৷
মাঈশা এবার জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতা পরীক্ষায় রাজধানী ঢাকায় অংশ নিবেন৷ মাঈশা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন খাঁন ও মুরশিদা খানমের প্রথম সন্তান৷
মাঈশা বলেন, সাহস, অধ্যাবসায় ও নিয়মিত সঠিক ভাবে পড়াশুনা করলে অন্যান্য সকল বন্ধুরাই আমার মতো ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি বিশ্বাস করি৷ পড়াশুনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে৷ বেশি বেশি অধ্যায়ন করতে পারলেই কাঙ্খিত স্থানে পৌছানো ও স্বপ্ন পূরণ সম্ভব৷ আমার বাবা-মায়ের পাশাপাশি আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের সহযোগিতা ও পরামর্শের কারনে জাতীয় পর্যায়ে অংশ নেয়ার জন্য আসতে পেরেছি৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু