শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পেট্রোল ও হাতবোমা উদ্ধার: আটক ২
গাজীপুরে পেট্রোল ও হাতবোমা উদ্ধার: আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৮মিঃ) গাজীপুরে তিনটি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা উদ্ধার এবং বাড়িওয়ালসহ দুজনকে আটক করেছে পুলিশ৷
১ এপ্রিল শুক্রবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পূর্বপাড়া এলাকা থেকে বোমাগুলো উদ্ধার এবং দুজনকে আটক করা হয়৷
আটককৃতরা হলো- বাড়িওয়ালা ফরিদ উদ্দিন (৪৫) ও ম্যানেজার সোহেল (৩০)৷
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২টার দিকে ভোগড়া পূর্বপাড়া এলাকার ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা উদ্ধার করা হয়৷
তিনি জানান, বাড়ির মালিক ফরিদ উদ্দিন ঢাকায় থাকেন৷ বাড়ি দেখাশুনা করেন তার ম্যানেজার সোহেল৷ ১১ কাঠা জমিতে ২৯টি ঘর তৈরি করে তা ভাড়া দিয়েছেন বাড়ির মালিক৷ ১৫ নং কক্ষ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়৷ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়িওয়ালা ফরিদ উদ্দিন ও ম্যানেজার সোহেলকে আটক করা হয়েছে৷
তিনি আরও জানান, কি উদ্দেশ্যে, কারা, কিভাবে এ বিপুল পরিমাণ বোমা এখানে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়৷ এসময় তার আধাপাকা ঘরের একটি কক্ষ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়৷ বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য পুলিশের বিশেষজ্ঞ টিমকে খবর পাঠানো হয়েছে৷ এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা