বুধবার ● ১৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিয়ে বাড়িতে আগুন
রাউজানে বিয়ে বাড়িতে আগুন
আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই ঘটনায় ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শাহাদুল্লাহ কাজীর বাড়িতে। এই ঘটনায় তিন পরিবারের ২লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ভাইয়ের মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। এসময় হাঠাৎ ছোট ভাইয়ের বসতঘরে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে যাই। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আরও দুই ভাইয়ের ঘরে। বিয়ে বাড়িতে অসংখ্য আত্মীয় স্বজনের ভিড়ও ছিল অনেক বেশি। এসময় এলাকার লোকজন ও বিয়ে বাড়িতে আসা অতিথিরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তাদের ১ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর বিয়ের মেহেদী অনুষ্ঠান স্থগিত করা হয়। ক্ষতিগ্রস্তরা হলেন, মৃত দুলা মিয়ার পুত্র মো: ফরিদ, আবদুল রাজ্জাক, নবাব মিয়া। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য, হাজী আমির হোসেন জানান, বিয়ে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করা যাচ্ছেনা। তবে ২লক্ষ টাকা মতো ক্ষতি হতে পারে।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী