শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক গ্রহণের অপরাধে চুয়েটে ৪ শিক্ষার্থীকে বহিস্কার
প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক গ্রহণের অপরাধে চুয়েটে ৪ শিক্ষার্থীকে বহিস্কার
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক গ্রহণের অপরাধে চুয়েটে ৪ শিক্ষার্থীকে বহিস্কার

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মাদক গ্রহনের অপরাধে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে চুয়েটে রাত্রিকালীন ক্যাম্পাসে ফেরার সময় বাসে তারা মাদক গ্রহণরত অবস্থায় হাতেনাতে ধরা হয় তাদের। মাদক গ্রহণকারীরা হলেন ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ, আমানত উল্লাহ। তারা প্রত্যেকেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
চুয়েট বাসে মাদক গ্রহন নিয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছে চুয়েট শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই চুয়েট বাসে মাদক সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন চুয়েট প্রশাসন। গত ১৩ ডিসেম্বর ক্যাম্পাসে রাত্রিকালীন ফেরার বাসে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান চালান চুয়েট ছাত্রকল্যাণ দপ্তর এবং বিভিন্ন হলের প্রভোস্টদের নিয়ে গঠিত অভিযান কমিটি। এসময় উল্লেখিত ৪জনকে বাসে মাদক (হুইস্কি) গ্রহণরত অবস্থায় হাতেনাতে আটক করেন শিক্ষকদল। পরে গতকাল ১৪ই ডিসেম্বর জরুরী ডিসিপ্লিন কমিটির সভা ডাকেন চুয়েট প্রশাসন। ডিসিপ্লিন কমিটিতে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ এবং আমানত উল্লাহকে এক বছরের জন্য সাময়িক একাডেমিক বহিস্কার করা হয়। এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন চুয়েট প্রশাসন। সেই সাথে এহেন কর্মকান্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, এই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় ।
উল্লেখিত ৪জনকে আরও শাস্তি দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম জানান, প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে এক বছরের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে । সেই সাথে তাদেরকে শোকজ করা হয়েছে । শোকজে তাদের জবাব সন্তুষ্টপূর্ণ না হলে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। চুয়েট প্রশাসনের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)