শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপন
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপন
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: সারা দেশের ন্যায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলীয় সংগঠন সাজিয়েছে নানান কর্মসূচি।

১৬ ডিসেম্বর শুক্রবার কর্মসূচির শুরুতেই সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন।পর্যায়ক্রমে পানছড়ি থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মানবাধিকার কমিশন,উপজেলা,উপজেলা আওয়ামীলীগ,মৎস্যজীবী লীগ,সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়,মরাটিলা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি,প্রতিবন্ধী কল্যাণ সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানার ওসি আনচারুল করিম ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

সকাল ১০টা থেকে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিদ্বয় মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা তুলে দেন।

বেলা ১২ টার দিকে দিনের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব,সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকাল পাঁচটার সময় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পানছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে ৩ বিজিবির উদ্যোগে নানা কর্মসূচি পালিত

পানছড়ি :: আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

লোগাং ইউনিয়ন এর গিলাতলী পাড়া এলাকায় অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ,কম্বল বিতরণ,সেলাই মেশিন বিতরণ, ক্রিড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ,যাত্রী ছাউনি উদ্ভোধন করেন ৩বিজিবি লোগাং জোন এর জোন অধিনায়ক। এইছাড়া বেলা তিনটার সময় বাবুড়াপাড়া মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টা হতে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন সহ সকল সেবা দেওয়া হয় হতদরিদ্র পরিবারের মাঝে।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি,,মেডিকেল ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন ৩ বিজিবি পানছড়ি ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃমোঃমশিউর রহমান এএমসি,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা,১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে স্থানীয় জনগণ বিজিবির নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে পানছড়ি ৩বিজিবি লোগাং জোন এর জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পানছড়ি ৩বিজিবি সারাদিন ব্যাপি নানা কর্মসূচি পালন করে। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান সহ যেকোনো বিপদে আপদে পানছড়ি ব্যাটেলিয়ন নিয়মিত পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ