শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বিরোধী দলের নেতাদের অসুস্থতা নিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য - বিদ্রুপ নিম্ন রাজনৈতিক সংস্কৃতির পরিচয়
প্রথম পাতা » ঢাকা » বিরোধী দলের নেতাদের অসুস্থতা নিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য - বিদ্রুপ নিম্ন রাজনৈতিক সংস্কৃতির পরিচয়
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরোধী দলের নেতাদের অসুস্থতা নিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য - বিদ্রুপ নিম্ন রাজনৈতিক সংস্কৃতির পরিচয়

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দ্বিতীয় দিনের সভায় আজ গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় দেশে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সময় শেষ হয়ে যাবার আগে সরকারকে বিশ্বাসযোগ্য কার্যকরি পদক্ষেপ নেবার আহবান জানানো হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বতীকালীন সরকার গঠনে নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকার বিরোধী দলসমূহের সাথে অর্থপূর্ণ ও বিশ্বাসযোগ্য সংলাপের উদ্যোগ নিতে পারে।
প্রস্তাবে বলা হয়, সরকার ও সরকারি দলের দম্ভ, অহমিকা ও দমন - নিপীড়নের কৌশল পরিস্থিতিকে ক্রমান্বয়ে জটিল ও সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত তারা পরিকল্পিতভাবে উসকানি সৃষ্টি করে চলেছে, হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করছে , বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা সহিংসতার রাস্তায় ঠেলে দিতে চাইছে।
প্রস্তাবে উল্লেখ করা হয় বিরোধী দলীয় নেতাদের অসুস্থতা নিয়ে সরকারী দলের সাধারণ সম্পাদকের বক্তব্য - বিদ্রুপ নিষ্ঠুর ও নিম্ন রাজনৈতিক সংস্কৃতির পরিচয়।

প্রস্তাবে বলা হয় ন্যুনতম রাজনৈতিক সৌজন্য বিসর্জন দিয়ে বিরোধী দলসমূহের কর্মসূচীর দিন সরকারি দল পাল্টা কর্মসূচি দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে।এটা স্পষ্ট যে, ভয় আর আতংক থেকে তাদের তাদের অবৈধ দখলদারিত্ব অব্যাহত রাখতে কথিত পাহারা বসানোর কর্মসূচী চালিয়ে যাচ্ছে।
সভায় বলা হয়, সংকট উত্তরণে সরকার দ্রুত রাজনৈতিক উদ্যোগ নিতে ব্যর্থ হলে গণসংগ্রামের পথে সরকারকে বিদায় দেয়া ছাড়া জনগণের আর কোন পথ থাকবে না।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সসভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

সভায় পার্টির সদ্যসমাপ্ত দশম কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী ২০২৩ সালে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভার প্রস্তাবে বিদুৎ এর মূল্যবৃদ্ধিসহ গণদূর্ভোগ সৃষ্টিকারী পদক্ষেপ থাকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

সভায় পার্টির দশম কংগ্রেস সফল করায় পার্টির সকল নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানান হয়।





ঢাকা এর আরও খবর

এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)