শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাচন অফিসারের কক্ষের সামনে ‘স্যার অফিসে নেই। দয়া করে দরজা ধাক্কা দিবেন না’ লেখা সম্বলিত একটি একটি বিজ্ঞপ্তি ঝুলছে গত কয়েকদিন ধরে। ফিরে যেতে হচ্ছে নতুনভাবে জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধন করতে আসা লোকজনদের। চরম ভোগান্তিতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্বশুর মারা যাওয়ার অজুহাতে গত সোমবার থেকে অফিস করছেন না রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম এ কাদের। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কথা হয় সেবাপ্রার্থী একাধিক ব্যক্তির সঙ্গে। তাদের একজন রাউজানের শেষপ্রান্থ বাগোয়ান ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. মিন্টু। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে দুবাই থাকায় জাতীয় পরিচয়পত্র (এন আই ডি) কার্ড করতে পারেননি। তিনি ভোটার নিবন্ধন ফরম জমা দিতে এসে ‘স্যার অফিসে নেই। দয়া করে দরজা ধাক্কা দিবেন না’ লেখাটি দেখে অফিসে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন উপজেলা নির্বাচন কর্মকর্তা না আসা পর্যন্ত জমা দেয়া সম্ভব নয়। ইমরান নামে সুলতানপুর জান আলী মুন্সির বাড়ির এক যুবক এনআইডি সংশোধনের জন্য এসে ফিরে যান। পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. রাশেদ বলেন, আমার নিকটতম প্রবাসী আত্মীয়ের নতুন জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য নির্বাচন অফিসে গেলে সকল ডকুমেন্ট প্রদান করার পরও হয়রানি করছে। এ পর্যন্ত দুইবার এসেও কাজ হয়নি। আবারও রবিবার আসতে বলছে। মো. আরফাত নামে এক তরুন একটি অক্ষর ‘এ’ সংশোধনের জন্য উপজেলার ডাবুয়া ইউনিয়ন থেকে এ পর্যন্ত তিনবার এসে ফিরে যেতে হয়েছে। এক ধরনের হয়রানি বলে মন্তব্য করেন তিনি। শুধু তারা নয়, সেবা না পেয়ে প্রতিদিন উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার শত শত মানুষ। কোনদিন থেকে এই কর্মকর্তাকে পাওয়া যাবে তা অনিশ্চিত। এতে চরম ভোগান্তিতে পড়েছে তারা। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রির দায়িত্বে থাকা রকি বলেন, স্যারের শ্বশুর মারা গেছেন। তিনি ছুটিতে আছেন। গত সোমবার থেকে তিনি অফিসে আসছেন না। কখন আসবেন তার নির্ধারিত তারিখ জানাতে না পারলেও আগামী সপ্তাহে যোগদান করবেন বলে জানিয়েছেন তিনি। রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তার বক্তব্য নেয়ার জন্য তার ব্যক্তিগত নম্বরে (০১৭১২-৪৮৮৪১৬) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলিত দায়িত্ব) রিদুয়ানুল ইসলাম বলেন, উনার শশুর মারা গেছেন বলে শুনেছি। হয়ত তিনি ছুটিতে আছেন।
উল্লেখ্য, তিনি গত ১৮ ডিসেম্বর রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সন্দীপ উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি রাউজানে যোগদানের পর থেকে নানা অজুহাতে পদে পদে হয়রানী করছে বলে অভিযোগ নির্বাচন অফিসে আসা সেবাপ্রার্থী সাধারণ মানুষের।
রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. ফাহিম নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ২২ জানুয়ারি রবিবার দুপুর ৩টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ব্রাম্মনহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম দিনমজুর মো. হেলালের ছেলে। জানায়, দুপুরে ঘর থেকে খেলতে বেড়িয়ে যায় শিশুটি। পরে এক পর্যায়ে বিকেল ৩ টার দিকে শিশুটিকে ঘরের সামনের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকার লোজকন। পরে পুকুর থেকে উদ্ধার করে নোয়াপাড়া একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় ইউপি সদস্য তপন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





আর্কাইভ