শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » দুর্নীতির সংবাদ প্রকাশের পর সওজ বিভাগ ম্যানেজ করে নিন্মমনের মালামাল দিয়ে চালিয়ে যাচ্ছে কাজ
প্রথম পাতা » ঝালকাঠি » দুর্নীতির সংবাদ প্রকাশের পর সওজ বিভাগ ম্যানেজ করে নিন্মমনের মালামাল দিয়ে চালিয়ে যাচ্ছে কাজ
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতির সংবাদ প্রকাশের পর সওজ বিভাগ ম্যানেজ করে নিন্মমনের মালামাল দিয়ে চালিয়ে যাচ্ছে কাজ

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সড়ক ও জণপথ বিভাগের কার্যাদেশ পেয়েও চার বছরেও রহস্যজনক কারণে সড়ক উন্নয়ন মূলক কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে সময় ক্ষেপন করে কাজ শুরু করলেও বাস্তবে কার্যাদেশের সাথে ৫০% ও কাজ হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসির তোপের মুখে পড়ে ঠিকাদার ও অফিস কর্তিপক্ষ। একের পর এক অভিযোগ ও সংবাদ প্রকাশ হলেও বহাল তবিয়্যতেই কার্যাদেশ কে তোয়াক্কা না করে নিজের আখের গুছাতে ও অফিস ম্যানেজ করে নিুমানে কাজ করেই যাচ্ছে। ঝালকাঠির রাজাপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহা সড়কের সাড়ে ৮ কিলোমিটার অংশ প্রশস্থকরণ কাজে নিুমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর অফিস কর্তিপক্ষের টনক লড়লে ঠিকাদার প্রতিষ্ঠানটি কর্তিপক্ষকে ম্যানেজ করতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করে। অবশেষে অফিস কর্তিপক্ষের সাথে রফা-দফা করে কথিত পার্সেন্টটিজ চুক্তিতে নিুমানের সামগ্রী দিয়েই পূর্বের চেয়েও নিুমানের মালামাল দিয়ে স্থানীয়দের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে কাজ। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। অনিয়ম দুর্নীতি বন্ধ করে কার্যাদেশ অনুযায়ী কাজ না করলে তারা আন্দোলনসহ মানববন্ধন করার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে এ বিষয় কথা হলে,তারা ঠিকাদার প্রতিষ্ঠানের গুনকেত্তন করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এমনকি কার্যাদেশ অনুযায়ী কাজ হচ্ছে বলে ছাপাই গান তারা। তবে সংবাদ প্রকাশের পর অফিস কর্তিপক্ষ কাগজ কলমে তদন্ত ও কাজের স্থান পরিদর্শন করা সহ সঠিক কাজের সপক্ষেই অবস্থান করায় সাধারণ মানুষ এখন রক্ষককেই ভক্ষক হিসাবে চিহিৃত করেন।
উল্লেখ্য, আঞ্চলিক মহা-সড়কের রাজাপুর অংশে ৮.৫৯২ কিলোমিটার সড়ক প্রশস্থকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় উভয় পাশে তিন ফুট করে মোট ৬ ফুট ইটের সলিংয়ের কাজ চলছে। পদ্মা ব্রিজ চালু হওয়ার ফলে সড়ক যোগাযোগ ও যান চলাচলে দূর্ভোগ ও ঝুকি হওয়ায় এ উন্নয়নমূলক কাজ শুরু হয়।
ফলে ১৮ ফুট প্রশস্থ সড়কটির প্রস্থ দাঁড়াবে ২৪ ফুট। কাজটির বাস্তবায়ন করছে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগ। ৪ কোটিরও বেশি টাকা বরাদ্দে এ কাজ বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফারুক হোসেন।
সড়ক বিভাগের তথ্যানুযায়ী, রাজাপুরের মেডিকেল মোড় থেকে পাশবর্তী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সীমান্ত শিয়ালকাঠি ব্রিজ পর্যন্ত ৮.৫৯২ কিলোমিটার সড়কের দুই পাশে প্রশস্থরণের কাজ চলছে। ২১ ইঞ্চি গভীর করে নীচে বালু দিয়ে সমান করে ৩ স্তরের ইট বিছিয়ে পাশের এজিং (ইটের সারি) এবং মাটি দিয়ে এজিন মজবুত ও শক্ত করানোর কথা কার্যাদেশে উল্লেখ করা হয়। এতে ব্যয় বরাদ্দ করা হয় সাড়ে ৪ কোটি টাকা।
তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্থকরণে নিম্ন মানের ইট ব্যবহার করা হচ্ছে। ইটের সলিং উপরিভাগে ভালো মানের ও সঠিক পরিমাণে ব্যবহার করা হলেও দ্বিতীয় এবং তৃতীয় স্তরে ফাঁকা ফাঁকা করে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।
প্রতিটি ইটের দূরত্ব থাকছে দেড় থেকে দুই ইঞ্চি। নির্দেশিত ২১ ইঞ্চির জায়গায় ১৫-১৬ ইঞ্চি গর্ত করেই বালু ফেলে সমান করে ইট বিছানো হচ্ছে। যাচ্ছেতাইভাবে কাজ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরোনো মজবুত সড়কও।
এ কাজে ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরোনো মজবুত মহাসড়কও। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজের বিরুদ্ধে এসব অভিযোগ এলাকাবাসীর। আর ঠিকাদার বলছে, চার বছর আগের ব্যয় অনুযায়ী কার্যাদেশ পেয়েছেন তিনি। কিন্তু সব জিনিসের দাম বেড়েছে এখন।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. জুয়েল জানান, ইটভাঁটায় অর্ডার করা হয়েছে ভালো ইটের। ট্রাক নিয়ে গেলে তারা যেভাবে ইট দেয়, সেগুলোই কাজে ব্যবহার করা হচ্ছে।
ইটের মাঝে যাতে ভালোভাবে বালু ঢুকে আটকে থাকতে পারে এ জন্য ফাঁকা রাখা হচ্ছে। যেহেতু মেশিন দিয়ে খনন করা হচ্ছে, তাই সব জায়গার মাপ সমান হচ্ছে না।
২০১৯ সালের টেন্ডার প্রক্রিয়ায় যে ব্যয় উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী কার্যাদেশ পেয়েছি। এখন সব জিনিসেরই দাম বেশি। যে টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যেই কাজ সারছি।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম জানান, ব্যয় বরাদ্দ হয়েছে ৪ কোটি টাকারও বেশি। পিরোজপুর ও ঝালকাঠির যৌথ এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।
কাজের মানের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, প্রতিটি ইটে সামান্য ফাঁকা থাকবে বালু ঢোকার জন্য; কিন্তু দেড়-দুই ইঞ্চি ফাঁকা রাখতে পারবে না।সঠিকভাবে গভীর করে ভালো মানের ইট দিয়ে কাজ করানোর কথা কার্যাদেশে উল্লেখ রয়েছে। তাদের অনেকভাবে বললেও শ্রমিকরা কোনো কথা না শুনেই যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করছে। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মেসার্স আলিফ এন্টারপ্রাইজের মালিক মো.ফারুক হোসেন এর সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি আত্মগোপনে ও মুঠোফোনের কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঝালকাঠি সড়ক ও জণপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহম্মেদ বলেন,আমরা অভিযোগ পেয়ে কাজের স্থান পরিদর্শন করে পরিক্ষা-নিরিক্ষা করেছি। কার্যাদেশ অনুযায়ি কাজ হবে।


ঝালকাঠিসহ দেশের দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় তেল-গ্যাসের সন্ধান

ঝালকাঠি ::ঝালকাঠিসহ দেশের দক্ষিণাঞ্চলের গ্যাসের অনুসন্ধানে ১৩ জেলায় গ্যাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে বাংলাদেশ গ্যাস অনুসন্ধান টিমের একটি সূত্র। ১৩ জেলার মধ্যে উল্লেখ যোগ্য ভোলা জেলার নাম রয়েছে। এছাড়াও ঝালকাঠি,পিরোজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল,পটুয়াখালী উল্লেখ যোগ্য। ১৯৯৩-৯৪ সাল থেকে গত ২৯ বছর ধরে ভূ-তাত্ত্বিক জরিপ করে আরও গ্যাসের সন্ধান পেয়ে ৮টি কূপ খনন করে বাপেক্স। এছাড়া ইলিশা নামে আরও একটি কূপ খননের কাজ আগামী জুলাই মাসে শুরু করবে বাপেক্স।
বাপেক্স সূত্রে জানায়, ইতি মধ্যেই ‘ভোলায় যেহেতু বিপুল পরিমাণে গ্যাস রয়েছে সে তথ্যের ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের বরগুনা, পিরোজপুর , ঝালকাঠি , ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল,পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও বাগেরহাট জেলায় তেল-গ্যাসের সম্ভাবনা রয়েছে এমনটাই জানান বাপেক্স কর্মকর্তারা।
তাই ঝালকাঠিসহ ১৩টি জেলার প্রায় ৯ হাজার কিলোমিটার এলাকায় ভূমিকম্প জরিপ বা সিসমিক সার্ভে করা হবে খুব শীঘ্রই বলে জানান তারা।’ এ বছরের অক্টোবর থেকে এ সার্ভে করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই লক্ষ্যে সার্ভে করার জন্য ২৬৬ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পের মন্ত্রণালয় থেকে অনুমোদন হলেই সার্ভে টিম মাঠে নামবেন।
বাপেক্স কর্মকর্তারা তাদের পরিচয় গোপন রেখেই বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আলীর বরাত দিয়ে সাংবাদিকদের কাছে জানান, এসব জেলা সার্ভে করা হলে আশাকরি বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলবে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ভোলা শাহাবাজপুর ও ভোলা নর্থ নামে দুটি গ্যাস ক্ষেত্রের মোট আটটি কূপে ১ দশমিক ৫ টিসিএফ ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
এর মধ্যে শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে ৯১৩ টিসিএফ ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে ৬০০ টিসিএফ ঘনফুট গ্যাস মজুদ। ভোলার আটটি কূপ থেকে গড়ে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।
কিন্তু বর্তমানে উত্তলনের সক্ষমতা হচ্ছে ৯১ থকে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ভোলার চারটি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ হচ্ছে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস।





ঝালকাঠি এর আরও খবর

শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)