শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
রাঙামাটি, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে মালামাল সহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে মালামাল সহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে মালামাল সহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত নিশাত আনজুমান, আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে পরিত্যাক্ত অবস্থায় ধান বোঝায় অবস্থায় একটি ট্রাক উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। রবিবার রাতে নওগাঁ থেকে ট্রাকটি ছিনতাই হয়েছিল বলে জানিয়েছে থানা পুলিশ। উদ্ধার হওয়া ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ জেলার হারুন মোটর্স নামক একটি প্রতিষ্ঠানের।
থানা পুলিশ ও ট্রাক চালক সূত্রে জানা গেছে, গত রবিবার নওগাঁ জেলার রাণীনগর থানা এলাকার ভাটকুড়ি থেকে ১৫৩ বস্তা আতব ধান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রাকটি। পথিমধ্যে নওগাঁ জেলার জলছত্র-বাবলাতলা মোড়ে অন্য একটি ট্রাক দিয়ে প্রায় ১৩ থেকে ১৪ জন ব্যক্তি পথ অবরোধ করে চালক ও হেলপারকে মারধর করে নগদ ২৯ হাজার টাকা, দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের হাত-পা বেঁধে রাখে এবং ১৫৩ বস্তা ধানসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬৩৪৫৫) ছিনতাই করে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে নওগাঁ সদর থানা পুলিশ। পরবর্তীতে বেতার বার্তার মাধ্যমে ছিনতাই হওয়া ট্রাকের বিষয়ে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭ টায় পরিত্যাক্ত অবস্থায় আক্কেলপুর পৌর এলাকার নিচাবাজারে ট্রাকটির সন্ধান পায় আক্কেলপুর থানা পুলিশ। পরে ট্রাকটি উদ্ধার করে আক্কেলপুর থানা হেফাজতে নেওয়া হয়। উদ্ধারের পর দেখা যায় ট্রাকটিতে প্রায় ৯০ বস্তা ধান রয়েছে।
ট্রাকটির চালক শাহা জামান বলেন, ‘আমাকে ও হেলপারকে মারধর করে বেঁধে রেখে ১৩ থেকে ১৪ জন ব্যক্তি ট্রাকটিসহ নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। নওগাঁ থানা পুলিশ আমাদের উদ্ধার করে। রাতে নওগাঁ থানায় ছিলাম। সকালে খবর পাই ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে’।
ট্রাকে থাকা ধানের মালিক ময়েজ উদ্দিন বলেন, ‘ট্রাকে আমার প্রায় ১৫৩ বস্তা আতব ধান ছিল। যার অনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ছিনতায়ের পর ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে খবর পেয়ে এখোনে এসেছি।’
ট্রাকটির মালিক আলী হোসেন বলেন, ‘ট্রাক ছিনতায়ের বিষয়ে আমরা রাত আনুমানিক পৌনে ১টায় খবর পাই। পরবর্তীতে জানতে পারি ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে। এঘটনায় এখনও কোথাও কোন অভিযোগ করিনি’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘ট্রাকটি নওগাঁও ছিনতাই হয়েছে ও ভোরে আক্কেলপুরে উদ্ধার হয়েছে। এঘটনায় থানায় এখন কোন অভিযোগ হয়নি’।





আর্কাইভ