শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে শিক্ষাক্রম’২৩ সংস্কার ,বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৭ জানুয়ারি বেলা দুইটার দিকে মিরসরাই সদরে অবস্থিত প্রেসক্লাবের সামনে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মিরসরাই শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সভাপতি আহমেদ আল জাবের’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সভাপতি মুনজুর এলাহী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মিরসরাই থানা শাখার সভাপতি মো. রিয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তাগণ জাতীয় পাঠ্যক্রম অনতিবিলম্বে সংস্কারের জন্য আহ্বান জানান।

মিরসরাইয়ে মোবাইল কোর্টের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

মিরসরাই :: মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে এবং সেই সাথে সরকারি যায়গা দখল করে দোকানের মালামাল রেখে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ২৬ জানুয়ারি দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনাকালে সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এছাড়াও মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানের মালামাল রেখে সড়কের যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে করেরহাট বাজারের মেসার্স তাজমহল এন্টারপ্রাইজ’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সড়কের পাশে স্তুপ করে রাখা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে বলা হয় এবং সরকারি জায়গায় কোন ধরণের মালামাল না রাখার ব্যাপারে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, কৃষি জমির টপ সয়েল কাটা এবং সড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানের মালামাল স্তপ করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২ টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকলকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)