শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে সেনাসদস্যসহ নিহত-২
ঝালকাঠিতে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে সেনাসদস্যসহ নিহত-২
ঝালকাঠি প্রতিনিধি :: বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি নামক স্থানে পন্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার পুর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ এবং আংগারিয়া গ্রামের আনোয়ার তালুকদার শাহিন। এদের মধ্যে শাহিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দু’জনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।
এসব তথ্য নিশ্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়। ঘটনার পরপরই মোটর সাইকেলকে চাপা দেয়া বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
নৈকাঠি নামক স্থান থেকে শুক্রবার রাত ১১ টায় নিহতদের লাশ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ টিমের সদস্যরা।
রাত সারে ১০ টায় দুর্ঘটনার পর থেকে প্রায় ঘন্টাব্যাপী রাজাপুর-বেকুটিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে থানা পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।
পুলিশ জানিয়েছে শনিবার সকালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়