বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন
খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক জনবান্ধব কর্মসূচীর আলোকে শহর সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরে ভিক্ষুক পুণবার্সন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৩১ জানুয়ারি খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত খাগড়াছড়ি পৌরসভা কমিটির উদ্যোগে ০৬ নং ওয়ার্ডে শালবন এলাকার বাসিন্দা ভিক্ষুক রেজিয়া বেগম এর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একটি সবজি ও মাছের দোকান উদ্বোধনের মাধ্যমে তিনি মানবিক এ কর্মসূচির শুভ সূচনা করেন।
এ সময় খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক-মোহাম্মদ মনিরুল ইসলাম,সহকারী পরিচালক রোকেয়া বেগম শহর সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল আহসান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর,মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের