রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে গাজাসহ খোকন চাকমা ও সুফল চাকমা আটক
পানছড়িতে গাজাসহ খোকন চাকমা ও সুফল চাকমা আটক
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়িতে গাজাসহ দুই জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
১০ মার্চ শুক্রবার দুপুরে পানছড়ি থানা ওসি হারুনুর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযানে ১২ কেজি গাজা, ১টি মাহেন্দ্র ও ২ জন গাজা ব্যবসায়ীকে সাওতাল পাড়া সংলগ্ন মেইন সড়ক হতে আটক করা হয়।
আটককৃত খোকন চাকমা (২৬) পিতা রজনী কুমার চাকমা ও সুফল চাকমা (১৯) পিতা , রাঙ্গা চান চাকমা উভয়েই রাঙামাটির বরকল উপজেলার চ্যাগাইয়া ছড়ির বাসিন্দা বলে জানায়।
সুত্র জানায় ভারত সীমান্ত থেকে কিনে এরা রাঙামাটি শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো।
পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ১২ কেজি গাজাসহ একটি মাহিন্দ্র সিএনজি সহ দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের মামলা প্রক্রিয়াধীন আছে।
পানছড়িতে ফার্মেসির আড়ালে ইয়াবার ব্যবসায় আটক-৪
পানছড়ি :: খাগড়াছড়ির পানছড়িতে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি সিগারেটসহ ৪ জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩টার দিকে পানছড়ি-তবলছড়ি সড়কের পাশে সিনেমাহল মার্কেটে আরপি মেডিকেল হল থেকে নয়ন চন্দ্র শীল (২৬), জয় দত্ত (২৬), অজয় দত্ত (২২) কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে সন্ধা সাড়ে ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের কানুনগো পাড়া এলাকায় জগদীশ চাকমা (২৫) নামের এক ব্যক্তিকে ৫শত প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় দুটি পৃথক মামলা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১