সোমবার ● ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির পাঁচ জন বার কাউন্সিলের স্বীকৃতি পেলেন
রাঙামাটির পাঁচ জন বার কাউন্সিলের স্বীকৃতি পেলেন
রাঙামাটি :: বাংলাদেশ বার কাউন্সিলের অধিনে অ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ ৫৩২৯ জনের মধ্যে পার্বত্য রাঙামাটির পাঁচ জন এ বছর অ্যাডভোকেট হিসেবে সফলভাবে পাশ করেছেন।
এদের মধ্যে একমাত্র নারী আইনজীবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন লংগদু উপজেলার মরিয়ম আক্তার। রাঙামাটি পৌরসভায় ২নং ওয়ার্ডের প্রয়াত আইনজীবি এডভোকেট ফনিদ্র লাল দাশ এর সুযোগ্য সন্তান অ্যাডভোকেট দেবাশীষ দে তন্ময়, বাঘাইছড়ির উপজেলা আমতলীর এডভোকেট মো. জিল্লুর রহমান, বরকল উপজেলার মো. ফয়সাল আলম ও কামরুল ইসলাম।
উত্তীর্ণদের সকলেই রাঙামাটি জেলায় আইন পেশায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন। এছাড়াও আগামীতে বাংলাদেশ বার কাউন্সিলের অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাঙামাটি জেলা থেকে অনেক শিক্ষানবিশ আইনজীবী অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।





রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা