মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আধা কেজি গাঁজাসহ আটক দুই
বিশ্বনাথে আধা কেজি গাঁজাসহ আটক দুই
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিক্রির উদ্দেশ্যে বহনকালে আধা কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ মার্চ) বিকেল হাবড়া বাজারের জনৈক মুহিবুল হকের বাগানবাড়ির পশ্চিমে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় তাদের অপর সহযোগি চরচন্ডি গ্রামের মৃত নসিব উল্লাহর ছেলে মোক্তার আলী (৬০) পালিয়ে যেতে সক্ষম হয়।
আটকের পর দুইজনকে তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বনাথ পৌরশহরের হাবড়া গ্রামের মৃত বাতির আলীর ছেলে সুমন নুর (৩২) ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মৃত জবান আলীর ছেলে নাছির উদ্দিন (৩৬)।
এ বিষয়ে কথা হলে থানার এসআই শেখ আলী আজহার আটক ও মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪