শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » কৃষি » একশ বিঘা বোরো ধান ক্ষেত পুড়ে যাওয়ায় হতাশায় কৃষক
প্রথম পাতা » কৃষি » একশ বিঘা বোরো ধান ক্ষেত পুড়ে যাওয়ায় হতাশায় কৃষক
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একশ বিঘা বোরো ধান ক্ষেত পুড়ে যাওয়ায় হতাশায় কৃষক

ছবি : সংবাদ সংক্রান্ত এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তনতার প্রভাবে জিউধরা ইউনিয়নে অতিরিক্ত লবণাক্ততায় চলতি বোরো মৌসুমে একশ’ বিঘা বোরো ফসলী মাঠের ধান ক্ষেত পুড়ে গেছে। শত শত কৃষক ফসল বিপর্যয়ের আশংকায় রয়েছে। পটাশ ও জীবসাম সার ব্যবহার করলে আংশিক ক্ষতিগ্রস্ত কিছুটা লাঘব হবে বলে কৃষি দপ্তর জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র ও সরেজমিনে (১৪ মার্চ) খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নে ৮৮০ হেক্টর জমিতে এ বছরে বোরো ধানের আবাদ করেছে কৃষক। এর মধ্যে সোমাদ্দারখালী, ডেউয়াতলা, আড়ংঘাটা, সোনাতলা, একরামখালী, বরইতলা, বটতলা, ভাইজোড়া, ডুমুরিয়া ও কাঁলাচান্দের ধাইড় এলাকায় প্রায় একশ’ বিঘা বোরো ধান ক্ষেত পুড়ে গিয়ে ফসলের বিপর্যয় দেখা দিয়েছে।
বীজতলা রোপনের ২ মাসের মাথায় ফসলী মাঠে ধানের কাইচথোড় বেড়িয়ে গেছে, কুশি এসেছে ১০ ভাগ ও প্রতিটি ধানের শীষে ৩০ ভাগ ফুল বেড়িয়ে আশার পথে। সে মুর্হুতে অতিরিক্ত লবণাক্ততার কারনে মাঠের পর মাঠ ফসল পুড়ে গেছে।
১০ গ্রামের ৩ হাজার কৃষক এখন ক্ষতির আশংকায় দিন পার করছেন। বিভিন্ন এনজিও থেকে লোন, ধার দেনা করে প্রতিবিঘা জমিতে সার বীজ ওষুধ শ্রমিক মজুরী দিয়ে ২০/২২ হাজার টাকা ব্যায় করে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পরেছেন তারা। বছরের খোরাক ফসল ঘরে তোলা দূরের কথা কিভাবে দেনা পরিশোধ হবে এসব কৃষকের।

সোমাদ্দারখালী গ্রামের কৃষক কামরুল হাওলাদার, রুস্তুম মুন্সী, ভাইজোড়া গ্রামের আনোয়ার মাঝি, আলমঙ্গীর মাঝি, হায়দার মাঝি সহ একাধিকরা বলেন, তারা প্রতিটি কৃষক পরিবার ২ থেকে ৭ বিঘা জমি নগদ টাকায় রেখে এ উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের বোরো ধান আবাদ করেছে। গত বছর বিঘা প্রতি ৪৫ মন ধান ভাল ফলন হওয়ায়। এ বছরে অনেক কৃষক বোরো আবাদ করেছেন। তবে, লবণে ফসল পুড়ে যাওয়ায় খরচও উঠেবেনা। কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের কোন খোঁজ খবর নিচ্ছেন না। পরামর্শও পাচ্ছি না। প্রকৃত কৃষক কৃষি উপকর সঠিকভাবে না পাওয়ায় চরম ক্ষোভ রয়েছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, এ বছরে উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ৯ হাজার ১৮৫ হেক্টর বোরো আবাদ হয়েছে। এর মধ্যে জিউধরায় ৮ শ’ ৮০ হেক্টর জমির বোরো আবাদের লবণ পানি দিয়ে সেচ দেওয়ার করেনে অধিকাংশ মাঠের ফসল পুড়ে গেছে। বিষয়টি শুনে তাৎক্ষনিক উপ-সহকারি কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পূন্ন পুড়ে ধান ফসল কোন কাজে আসবে না। তবে, আংশিক ক্ষতিগ্রস্ত জমিতে প্রতি বিঘায় ৮ কেজি পটাশ সার ও ৫ কেজি জীবসাম সার ব্যবহার করলে কিছুটা ফসল রক্ষা করা যেতে পারে।





আর্কাইভ