শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সূর্যমুখী চাষে নেজাম উদ্দিনের মুখে হাসি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সূর্যমুখী চাষে নেজাম উদ্দিনের মুখে হাসি
বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সূর্যমুখী চাষে নেজাম উদ্দিনের মুখে হাসি

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে প্রথমবারে সূর্যমুখী চাষ করে কাঙ্ক্ষিত ফলন পেয়ে খুশি সৌখিন কৃষক নেজাম উদ্দিন। তার সূর্যমুখী বাগানে না গেলে বোঝাই যাবে না, কী অপূর্ব সুন্দর দৃশ্য। প্রতিদিন মানুষ তার সূর্যমুখী বাগানে এসে হাতে থাকা মোবাইলে মনের সুখে ছবি ও ভিডিও চিত্র ধারণ করছেন। সেটি আবার সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
রাউজানের নেজাম উদ্দিনকে বলাযেতে পারে তিনি একজন সফল কৃষক। তিনি মাটিতে যে বীজ বপন করেন, সে মাটিতেই ভালো ফলন ফলে। সূর্যমুখী বাগানটি তার এ বছর প্রথম। উপজেলার গশ্চি গ্রাম তার বাড়ি। কাপ্তাই সড়কের পাশে অনাবাদি জমিতে তিনি এই সূর্যমুখী ফলের চাষ করেন। প্রায় দুই বিঘা জমির ওপর।
কাপ্তাই সকড় দিয়ে যাতায়াত কারি যাত্রীদের নজর কাড়ছে নেজাম উদ্দিনের সূর্যমুখী বাগান। সুযোগ পেলে গাড়ি থেকে নেমে ছবি তুলে নিচ্ছেন। তিনি সূর্যমুখী বাগান এর পাশাপাশি সরিষার ক্ষেত করেছেন। মিশ্র ফলন হিসেবে লাগানো হয়েছে উন্নত জাতের বাদাম।
সৌখিন কৃষক নেজাম উদ্দিন জানান, এ বছরই আমি সূর্যমুখীর চাষ করছি। স্থানীয় নেতাদের অনুপ্রেরণায় আমি এসব অনাবাদি জমি গুলোতে সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের আবাদ করছি। এই বীজ উপজেলা কৃষি অধিদপ্তর থেকে দিয়েছে। কৃষি কর্মকর্তারা প্রায় সময় এসে ক্ষেত দেখে যাচ্ছেন। অনেক পরামর্শ দিচ্ছেন। তাদের সহযোগিতায় কৃষি কাজে আরও বেশি উৎসাহ পাচ্ছি। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা গেছ, উপজেলায় প্রায় বিভিন্ন জায়গায় জমিতে এ সূর্যমুখী ফুলচাষ হচ্ছে। উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার ভেতর এ ফুলের চাষ করা হচ্ছে। সূর্যমুখী ফুলের তেল খুবই উপকারী। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রতিটি কৃষককে সূর্যমুখী ফুলের বীজ ও সার সরবরাহ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)