শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত
রবিবার ● ১৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ (৩৬ ) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছে মাহমুদ নামে আরও একজন।
নিহত মো. সাজ্জাদ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের গেড়ামারা ফরেস্ট অফিস আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং করেরহাট বাজারের সাজ্জাদ ক্লথ এন্ড গার্মেন্টসের সত্বাধিকারী। সকালে দোকানের জন্য মালামাল ক্রয় করতে পাঠাওয়ের মোটরসাইকেলযোগে যাওয়ার পথে একেখান মাইক্রো স্ট্যান্ডের সামনে এই দু-র্ঘটনা ঘটে। এসময় আহত হয় মোঃ মাহমুদ (৪০) নামে আরও একজন। সে নগরীর বন্দর থানাধীন কাটগড় নিউ টাউন এলাকার নুরুল ইসলামের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, এ কে খান মোডে একটি মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দিলে চালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করে ও অপরজনকে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মঞ্জুর আলম বলেন, এ কে খান মোড় এলাকায় ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়েন। চালক ও আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। মোটরসাইকেলের আরোহী মো.সাজ্জাদ মাথায় প্রচন্ড আঘাত পান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৬ষ্ঠ সম্মিলন সম্পন্ন

মিরসরাই :: ‘সেবায় সাম্যে এক মঞ্চে’ এই স্লোগানে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৬ষ্ঠ সম্মিলন-২৩ সম্পন্ন হয়েছে। মিরসরাই উপজেলার ৬৯টি সংগঠনের ৯ শতাধিক সমাজকর্মী এতে অংশ গ্রহণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপলক্ষ্যে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ১৭ মার্চ (শুক্রবার) দিনব্যাপী উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) সংলগ্ন পূর্ব ইছাখালীতে সমাজকর্মীদের এ সম্মিলন অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে, আয়োজক পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও আয়োজক পরিষদের সদস্য সচিব দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন এসবিজি ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় নৃত্যের পর বড়তাকিয়া ইকোনমিক জোন সড়কে বর্ণাঢ়্য র্যালি, কেক কাটা, তারুণ্যের ভাবনায়-চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শীর্ষক প্রামাণ্যচিত্র, আলোচনাসভা, র্যাফেল ড্র এবং শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ণিল হয়ে উঠে সমাজর্মীদের মিলনমেলা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিজিএমই এর পরিচালক লায়ন জেলা ৩১৫ বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মবরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, বিসিবির পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (অব.) কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা তাজাম্মল হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা প্রমুখ।

এসময় চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক-২০১৯ প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও উপজেলার প্রবীণ সমাজকর্মী উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জানে আলমকে প্রবীণ সমাজকর্মী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য যে, মিরসরাই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়। এর আওতাধীন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মিরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা দূরিকরণ, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদান এবং বার্ষিক পুনর্মিলনীসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে।





চট্টগ্রাম এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)