বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের যাত্রা শুরু
আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের যাত্রা শুরু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২১ মার্চ সন্ধায় উপজেলার সাহেবগঞ্জ বাজারে সাজেদুর রহমান সেন্টুর সঞ্চালনায় অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এর সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহিদুল ইসলাম বাবু, মামুনুর রশিদ, জিল্লুর রহমান, প্রভাষক শামসুল আলম, শিক্ষক মিলন কুমার দাস, মেছের আলী, হায়দার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আমাদের এই আত্রাই উপজেলায় কোন নৈশ বিদ্যালয় ছিলো না এই প্রথম যাত্রা শুরু হলো। জেলায় একটি এ বিদ্যালয় আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা চলবো। এসময় সমাজে বৃত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নিরক্ষর বয়স্ক এবং শ্রমজীবি মানুষকে নিয়মিত বিদ্যালয়ে এসে নিরক্ষরতার অভিশাপ হতে মুক্তি হতে বলেন তিনি।





আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত