শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » বৈসাবি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায় পিসিজেএসএস ও ইউপিডিএফ নেতা-কর্মীদের প্রতি আহ্বান
প্রথম পাতা » খাগড়াছড়ি » বৈসাবি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায় পিসিজেএসএস ও ইউপিডিএফ নেতা-কর্মীদের প্রতি আহ্বান
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈসাবি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায় পিসিজেএসএস ও ইউপিডিএফ নেতা-কর্মীদের প্রতি আহ্বান

ছবি : সংবাদ সংক্রান্ত পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সদস্য কালাচাঁদ চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,খাগড়াছড়ির পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতের আগুন ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি।
আজ শনিবার ২৫ মার্চ ২০২৩ সকাল ১১টার সময় পানছড়ি উপজেলার মনিপুর হতে পুজগাঙ এলাকা পর্যন্ত সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এলাকর সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা ভ্রাতৃঘাতি সংঘাত বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
“বৈ সা বি উৎসবের প্রাক্কালে পানছড়িতে পিসিজেএসএস-এর সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ও হুমকিমূলক অবস্থান কেন? সন্তু-হাসিনা জবাব চাই” শ্লোগানে আয়োজিত মানববন্ধনে পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা’র সভাপতিত্বে ও চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাচাঁদ চাকমা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কার্বারী এসেসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, লতিবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিরন ত্রিপুরা, চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, পানছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা প্রমুখ।
কালাচাঁদ চাকমা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ যুগ যুগ ধরে নিপিড়ীত-নির্যাতিত হয়ে আসছি। এই অত্যাচার-নিপীড়ন থেকে মুক্তির জন্য আমাদের মধ্যে সংগঠন গড়ে উঠেছে। আমরা আশা করেছিলাম এসব সংগঠনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণ মুক্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য মানববন্ধন করতে হচ্ছে।
তিনি আরো বলেন, পিসিজেএসএস ও ইউপিডিএফ’র নেতাকর্মীরা যেভাবে কষ্ট করছেন তার সুফল তখনই আমরা পাবো যখন ভাইয়ে ভাইয়ে মারামারি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়া যাবে। ঐক্যবদ্ধ হলে আমরা পার্বত্য চুক্তিও বাস্তবায়ন করতে পারবো, পূর্ণস্বায়ত্তশাসনও অর্জন করতে পারবো। তাই উভয় দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাবো অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ হোন।
কার্বারী হেম রঞ্জন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের অনেক রক্ত ঝরেছে, অনেক মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে। তাই আমরা আর ভাইয়ে ভাইয়ে সংঘাত চাই না। যারা নতুন করে পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর পাঁয়তারা করছে তাদেরকে বলতে চাই, আমরা আর সংঘাত চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে চলাফেরা ও কাজকর্ম করতে চাই। পানছড়ি উপজেলায় যাতে ভ্রাতৃঘাতি সংঘাত সৃষ্টি করা না হয় সেজন্য পানছড়ি এলাকাবাসীর পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি।
সুব্রত চাকমা বলেন, আমরা সকলেই জানি ভাইয়ে ভাইয়ে মারামারি করলে ক্ষতি বাদে লাভ হবে না। তাই আজকের এই মানবববন্ধন থেকে আমি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
আনন্দ জয় চাকমা বলেন, আমরা দেখছি এই ভ্রাতৃঘাতি সংঘাত আমাদের মনে কী পরিমাণ ভয় সৃষ্টি করছে। যদি ভাইয়ে ভাইয়ে হানাহানি মারামারি না থাকতো তাহলেপাহাড়ের মানুষ অনেক ভালো থাকতো। সমাজের জন্য ভালো অনেক কিছু করতে পারতো। কিন্তু আমরা তো ভালো নেই, আমাদের পার্বত্য চট্টগ্রাম ভালো নেই। সেজন্য আমরা সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে মানববন্ধন করে অচিরেই ভাইয়ে ভাইয়ে মারামারি বন্ধের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত জাতিকে যে পিছনে নিয়ে যাচ্ছে তা যদি ২০২৩ সালে এসেও আমরা না বুঝি তাহলে আমরা আরো অনেক ক্ষতিগ্রস্ত হবো। আমরা জানি আর ১২/১৫ দিন পরেই আমাদের ঐতিহ্যবাহী বিঝু-বৈসু-সাংগ্রাই উৎসব শুরু হবে। আমরা শান্তিপূর্ণভাবে এ উৎসব পালন করতে চাই। কিন্তু চলমার সংঘাতমূলক পরিস্থিতির কারণে আমরা সবাই আতঙ্কের মধ্যে রয়েছি।
তিনি বিগত সময়ের সকল হানাহানি, মারামারি ভুলে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে জাতি গঠনের কাজ শুরুর আহ্বান জানান।
কিরন ত্রিপুরা বলেন, দীর্ঘ ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আর সংঘাত চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। আগামী বৈ সা বি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায় সেজন্য পানছড়ির সর্বসাধারণের পক্ষ থেকে অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য পিসিজেএসএস ও ইউপিডিএফ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
অসেতু বিকাশ চাকমা বলেন, কিছুদিন আগে আমরা বিক্ষোভ মিছিল করেছি। সেই মিছিল থেকে আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি-হানাহানি বন্ধের আহ্বান জানিয়েছি। তিনি বলেন, একটি মহল আমাদের পানছড়ি এলাকায় পরিস্থিতি উত্তপ্ত করার পাঁয়তারা করছে। আমরা জুম্ম জনগণের নেতৃত্বদানকারী দল ইউপিডিএফ ও পিসিজেএসএস’র প্রতি আহ্বান জানাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। অন্তত পানছড়ি এলাকায় মারামারি-হানাহানি বন্ধ করুন।
ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ যুগ যুগ ধরে নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত-বঞ্চিত। এরপরও এখনো আমাদের হুঁশ হয়নি। জাত শেষ হলেই কি তবে হুঁশ ফিরবে?
তিনি বলেন, পিসিজেএসএস’র আদর্শ হচ্ছে চুক্তি বাস্তবায়ন আর ইউপিডিএফের আদর্শ হচ্ছে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন। দুই দলের যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, কোন অসংগতি থাকে তাহলে কেন্দ্রীয়ভাবে আলোচনায় বসে এর সুষ্ঠু সমাধান করুন। এভাবে জনগণের জানমাল ও অধিকার ধুলোয় মিশিয়ে দেয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। রাজপথে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে সংঘাত বন্ধের কথা বলছি। কিন্তু আমাদের দাবির কোন তোয়াক্কা না করে উল্টো আরো নতুন করে সংঘাত শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। জনগণের জন্য কাজ করলে জনগণের দাবি কেন মানা হচ্ছে না?
তিনি পিসিজেএসএস-ইউপিডিএফ’র মধ্যে ২০১৮ সালে যে সমঝোতা চুক্তি হয়েছে সে মোতাবেক আলোচনার ভিত্তিতে যার যার এলাকায় সাংগঠনিক কাজ করার আহ্বান জানান।
বৈ সা বি উৎসবের জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি পিসিজেএসএস নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা পানছড়ি এলাকার জনগণ শান্তিপ্রিয়। আমরা শান্তি চাই। আপনারা আমাদের উৎসব পালনের জন্য শান্তিপুর্ণ পরিবেশ সৃষ্টি করে দিন। পানছড়িতে অন্তত সংঘাত বন্ধ করুন।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, নিজের জীবন, নিজের ঘর, জায়গা-জমি রক্ষার জন্য আমাদের অবশ্যই সত্য কথা বলতে হবে। যদিও সত্য কথা বলার কারণে প্রশাসন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, হয়রানি করে থাকে। আমি উপজেলা চেয়ারম্যান হলে কী হবে ৫ বছরে একবারও উপজেলা পরিষদে বসতে পারিনি।
পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তুলে ধরে শান্তি জীবন চাকমা বলেন, প্রতিদিন আমরা নানা ঘটনার কথা শুনে থাকি। প্রতিনিয়ত বহিরাগত বাঙালি অনুপ্রবেশ ও ভূমি বেদখল, নারী নির্যাতন, অন্যায় ধরপাকড়ের ঘটনা ঘটছে। বান্দরবানে বিভিন্ন জুম্ম জাতিসত্তার লোকজনকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। সীমান্ত সড়কের নামে আমাদেরকে খাঁচার ভিতর বন্দি করা হচ্ছে।
তিনি অবিলম্বে সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, আমরা আর ভাইয়ে ভাইয়ে মারামারি করে কোন মায়ের বুক খালি হতে দিতে পারি না।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ