শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রে ত্রুটি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রে ত্রুটি
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রে ত্রুটি

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে কক্ষের দরজায় একটি সাদা কাগজ সাঁটানো। তাতে লেখা আছে, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে এক্স-রে কার্যক্রম বন্ধ।’ গত ১৩ মার্চ এই যান্ত্রিক ত্রুটির বিজ্ঞপ্তিটি লাগানো হলেও গতকাল শুক্রবার পর্যন্ত সচল হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন গরিব-অসহায় রোগীরা। বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত স্টার ল্যাব নামক অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে বেশি টাকায় এক্স-রে করাতে হচ্ছে বলে অভিযোগ রোগীদের। অথচ সেখানে সনদধারী কোনো রেডিওগ্রাফার (টেকনিশিয়ান) নেই। ওই ডায়াগনস্টিক সেন্টারটির বৈধ কাগজপত্র না থাকায় গত ৬ মাস পূর্বে সিলগালা করে দিয়েছিল উপজেলা প্রশাসন। অবৈধ ডায়াগনস্টিক সেন্টারটি এক্স-রে করে হাতিয়ে নিচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা। স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক অরুণ কুমার চৌধুরী তার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স আছে দাবি করলেও টেকনিশিয়ান আছে কিনা জানতে চাইলে তিনি নিজেই এক্স-রে করেন বলে স্বীকার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে রেডিওগ্রাফার (টেকনিশিয়ান) আজিম হোসেন বলেন, এক্স-রে মেশিন নষ্ট হয়নি, প্রিন্টার মেশিন নষ্ট। এই প্রসঙ্গে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরে আলম দীন বলেন, ‘গত দুই সপ্তাহ আগে হাসপাতালের এক্স-রে যন্ত্রের প্রিন্টার নষ্ট হয়ে গেছে। হাসপাতালের গেটের সামনের স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের এক্স-রে করা নিষেধ রয়েছে। নিষেধ থাকা সত্ত্বেও কী করে তারা রোগীদের এক্স-রে করেন তা খতিয়ে দেখা হবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)