শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » কাঙ্খিত উন্নয়ন করতে সবাইকে দেশপ্রেমিক হতে হবে : এমপি মোকাব্বির
প্রথম পাতা » সকল বিভাগ » কাঙ্খিত উন্নয়ন করতে সবাইকে দেশপ্রেমিক হতে হবে : এমপি মোকাব্বির
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাঙ্খিত উন্নয়ন করতে সবাইকে দেশপ্রেমিক হতে হবে : এমপি মোকাব্বির

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন, কিছু অসৎ ব্যবসায়ী ও রাজনীতিবিদ সিন্ডিকেট করে দেশকে ধ্বংশ করে দিচ্ছেন। দেশ ও জাতির কাঙ্খিত উন্নয়ন করতে সবাইকে দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেম ছাড়া সঠিক উন্নয়ন সম্ভব নয়।

এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘুষ-দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলতে হবে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে, তারা একদিন নিজেদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশ ও জাতিকে অনেক কিছুই দিতে পারবে।

তাই শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠেন সেজন্য শিক্ষকদেরকেই গূরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে। অভিভাবকসহ আমাদের সবাইকে খেয়াল রাখতে হতে শিক্ষার্থীরা যাতে সুশিক্ষা অর্জনের পাশাপাশে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে।

তিনি মঙ্গলবার (৪ এপ্রিল) সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল দুপুর ১২টায় বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ, ২টায় আঙ্গারুকা ব্রীজ পরিদর্শন, বিকেল ৩টায় পৌর শহরের দক্ষিণ মিরেরচরের ‘প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে সরকারি বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী ‘হাসান আহমদ মাহি ও ফারজান আহমদ’র সংবর্ধনা অনুষ্ঠান, ৪টায় ‘পারুয়া-মিরেরচর রাস্তার চেইনেজ ০-২২০৫ মিটার পর্যন্ত’ পাকাকরণ কাজের উদ্বোধন, ৫টায় পৌর শহরের মিরেরচর মোল্লা বাড়ি বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গনে প্রবাসে পশ্চিম বিশ্বনাথ ইউকের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আমিনুর রহমান শিশু স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

পারুয়া-মিরেরচর রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনের সময় এমপি মোকাব্বির খানের সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছদ্দর আলী, হাজী ইসমাঈল আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সংগঠক আব্দুল মতিন, আজাদুর রহমান, আয়না মিয়া, হাবিবুর রহমান। এসময় দোয়া পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন।

প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী ‘হাসান আহমদ মাহি ও ফারজান আহমদ’র সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের কুমুদ রঞ্জন চন্দের সভাপতিত্বে ও সংগঠন নওশাদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া, সংগঠক মাওলানা আব্দুল মতিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল করিম ও নাতে রাসুল পেশ করেন আফজল আহমদ।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাজী ইসমাইল আলীর সভাপতিত্বে ও মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ‘মরহুম আমিনুর রহমান শিশু স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা শাহনুর আলী, শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন, সংগঠক মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানে মরহুমের আতœা মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।





সকল বিভাগ এর আরও খবর

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)