শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক এর সহযোগিতায় ১০ মাস পর পরিবারের কাছে ফিরলো বৃদ্ধ
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক এর সহযোগিতায় ১০ মাস পর পরিবারের কাছে ফিরলো বৃদ্ধ
মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক এর সহযোগিতায় ১০ মাস পর পরিবারের কাছে ফিরলো বৃদ্ধ

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৬ নং বড় মহেশখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফকিরাঘোনা গ্রামের নতুন বাজার এলাকার মৃত আবুল হোসেন আমু প্রকাশ মেজরের পুত্র আমান উল্ল্যাহ আমান ১০ মাস ধরে বাড়িহারা হয়ে পড়েন। এরপর সে বান্দরবান, নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জায়গায় ঘুরেফিরে অবশেষে মিরসরাইয়ের বারইয়ারহাটে প্রায় ৪ মাস অবস্থান করেন। মানসিক সমস্যাগ্রস্থ ৬০ বছর বয়সী আমান প্রিয়জনদের কাছে বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়লেও কোনভাবে সে বাড়ি ফিরতে পারছিলনা। অবশেষে বারইয়ারহাট এলাকার যুবক ইসমাঈল ভূঁইয়া, এনামুল হক রানা ও জিলানী আমানের বিষয়টি মিরসরাইয়ের জনপ্রিয় সংবাদমাধ্যম মিরসরাইটুয়েন্টিফোর টিভি ও মিরসরাইনিউজটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এম আনোয়ার হোসেনকে জানান। এরপর সাংবাদিক আনোয়ার বড় মহেশখালী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য দলিলুর রহমান ও জিল্লুর রহমান মিন্টুর সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে বাড়িহারা আমানের বন্ধু আক্তার কামাল, বড় ভাই সালামত খাঁন, ছোট ভাই শহিদ উল্ল্যাহর সাথে যোগাযোগ করেন। যোগাযোগের পর আমানের পরিবার আমানকে ফিরে পেতে ব্যাকুল হয়ে পড়েন। এরপর সোমবার (১০ এপ্রিল) সকালে আমানের ছোট ভাই শহিদ উল্ল্যাহ ভাইকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বারইয়ারহাট ছুটে আসেন। এসময় আমানের ভাই শহিদ উল্ল্যাহ কান্নায় ভেঙ্গে পড়েন। পরে সাংবাদিক আনোয়ার, স্থানীয় যুবক এনামুল হক রানা, ইসমাঈল ভূঁইয়া, জিলানী, জুয়েল, ফাহিম ও মকসুদসহ আমানের ছোট ভাই শহিদ উল্ল্যাহর হাতে আমানকে তুলে দেন। দীর্ঘ সময় আমান ময়লাযুক্ত জামাকাপড় পড়েছিল সেগুলো বাদ দিয়ে ওই যুবকরা আমানকে নতুন গেঞ্জি, লুঙ্গি ও পাঞ্জাবী কিনে দেন, পাশাপাশি বাস ভাড়া দিয়ে আমানকে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন। ১০ মাস পর আমানকে বাড়ি পাঠাতে পেরে খুশি সাংবাদিক আনোয়ারসহ ওই যুবকরা। এসময় তারা মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।





আর্কাইভ