রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত
কাপ্তাই প্রতিনিধি :: আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর রবিবার ২৮ মে সন্ধ্যায় কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। এরআগে গত শনিবার রাতে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ থেকে বানরটি উদ্ধার করে বনবিভাগ। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়া জানান, গোপন সংবাদ মারফত জানতে পারি, গত শনিবার রাত ৮টার দিকে কাপ্তাই পাল্পউডের আওতাধীন রাজস্থলী রেঞ্জের গহীন অরণ্য থেকে এক পাচারকারী লজ্জাবতী বানরটি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে রওনা হন তিনি। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী বানরটি ফেলে পালিয়ে যায়। এঅবস্থায় ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একেবারে সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি একটি গাছের উপর উঠে যায় এবং ওইসময় বনবিভাগের সদস্যরা বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পাল্পউড বাগান বিভাগ কাপ্তাইয়ের ডিএফও মোঃ নুরুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত