শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
শনিবার ● ২৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২২জুন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার গহিরা ইউনিয়নের চেয়ারম্যানের ঘাটা নাম স্থানে। নিহত যুবকের বাড়ি ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকার ধর্মপুর ৬ নম্বর ওর্য়াডের ফজু খলিফার বাড়ির মৃত মাহমুদুল হকের পুত্র। জানা গেছে, রাউজানের গহিরা সড়ক দিয়ে নিজের (চট্ট মেট্রো-ল ১২-৮৭৪৫) মোটরসাইকেল করে বাড়ি যাচ্ছিলেন শাহজাহান এসময় চেয়ারম্যানের ঘাটা কবরস্থান নামক এলাকায় গেলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী শাহজাহান আরও একটি সিএনজি গাড়িকে ধাক্কা দিয়ে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাউজান থানার পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করেন। স্থানীয় মেম্বার মো. জাকের হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে আমার এলাকায় সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ি উপজেলার এক যুবকের মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন। এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

রাউজানে নজর কাড়ছে চেয়ারম্যানের প্রস্তুত করা কোরবানি গরু

রাউজান :: একটি কিনলে আরেকটি ফ্রি! মানে, গরুর সাথে গরু ফ্রি! বর্তমান সময়ে এমন অফারটি বেশ অকল্পনীয় বটে।
তবে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এই অকল্পনীয় বিষয়টিকে বাস্তবে রূপ দিয়েছেন রাউজানের আই.এস. এগ্রো।
চট্টগ্রামের রাউজান উপজেলার কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারের পশ্চিমপ্রান্তে অবস্থিত আই.এস. এগ্রো নামক গরুর খামারটি প্রকৃত কোরবানিদাতাদের জন্য এই চমকপ্রদ অফার রেখেছেন। এসব পশু লালনপালনে কোনো প্রকার স্টেরোয়েড ব্যবহার করা হয়নি। শুধুমাত্র দেশীয় খড়, ভুসি, লালি ও সবুজ ঘাস ইত্যাদি খাওয়ানো মধ্যে দিয়ে গরু গুলো তৈরি করা হয়েছে। রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৌখিন খামারী মোহাম্মদ রোকন উদ্দিনের মালিকানাধীন এই খামারে প্রতি বছরের ন্যায় এবারও রয়েছে কোরবানি উপযোগী বিভিন্ন জাতের বড়-ছোট-মাঝারি সাইজের হৃষ্টপুষ্ট, সুস্থ-সবল ৬০টি ষাড় ও বলদ গরু। গরুর জাতগুলো মধ্যে ফিজিয়ান, শাহিওয়াল, সিদ্ধি, হারিয়ানা, হলস্টিন, ব্রাহম্যান ও চট্টগ্রামের প্রসিদ্ধ লাল গরু উল্লেখযোগ্য। এদের মধ্যে ফিজিয়ান জাতের একটি সুবিশাল গরুর ওজন প্রায় ৯৬০ কেজি। খামারের মালিক চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন গরুটির দাম হাকিয়েছেন ১২ লাখ টাকা। এই গরুটি যিনি কিনবেন তিনি আরেকটা গরু ফ্রিতে পাবেন। এছাড়াও খামারে সর্বনিম্ন দেড় লাখ হতে ১০ লাখ টাকার গরু রয়েছে। এই খামার হতে গরু ক্রয় করলে কোরবানির পূর্বরাত পর্যন্ত নিশ্চিন্তে-নিরাপদে খামারের মধ্যে গরু রাখার বিশেষ সুবিধা রয়েছে। এমন সকল চমকপ্রদ সুযোগ সুবিধা গ্রহণ করতে এবং দেখেশুনে নিজের পছন্দের কোরবানি পশুটি ক্রয় করার পূর্বে প্রকৃত ক্রেতাদের খামারটি পরিদর্শন করার আহবান জানান খামারের মালিক পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।

শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা পেলেন চুয়েটের চার শিক্ষক

রাউজান :: শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আর্থিক সহায়তা পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর চার শিক্ষক। প্রকৌশল ও প্রযুক্তি খাতে পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক জি. এম. সাদিকুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সানাউল রাব্বী।ভৌতবিজ্ঞানে পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক রনজিত কুমার নাথ এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
উচ্চতর গবেষণা পৃষ্ঠপোষকতার মাধ্যমে উন্নত প্রযুক্তির আহরণ, উদ্ভাবন এবং প্রয়োগের বিস্তৃতি সাধন করা এবং তা ফলপ্রসূভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এই কর্মসূচি চালু করা হয়। কর্মসূচির আওতায় গবেষণার মোট ১১টি অধিক্ষেত্র রয়েছে। গত মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউট, সেগুনবাগিচায় প্রকল্পের প্রথম বছরের চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ বছর ১১টি খাতে ৪৫৫ জন গবেষক আবেদন জমা দেন। বছরব্যাপী কয়েকধাপে বাছাই ও মুল্যয়ন শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ৯৮ টি প্রকল্প চুড়ান্ত ভাবে বিবেচনা করা হয়।
রাউজানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
রাউজান :: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের রাউজান এরিয়ার পারুয়া শাখায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২১ জুন বুধবার সকাল এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম যোনের যোনাল ম্যানেজার মোঃ রহমত ঊল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শামসুল হক, শাখা ব্যবস্থাপক জায়মন আরা বেগম, শাখার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোনাল ম্যানেজার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডঃ এ কেএম সাইফুল মজিদের আহবানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে ফলদ বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করার আহবান জানান। পরে সদস্যদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।





আর্কাইভ