শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ-১০ম শ্রেণী/এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ সুলতান কবির ও কো-আহ্বায়ক আবু তাহের এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, আব্দুল জোব্বার, মিলন চন্দ্র সরকার, নিতাই চন্দ্র সরকার, কল্যাণ চন্দ্র সরকার, প্রদীপ চন্দ্র সরকার, সালমা বেগম, ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন শিক্ষার্থী মোছা. রুমানা সুলতানা রুমা প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য ও শিক্ষার্থীরা বিভিন্ন স্মৃতিচারণামূলক বক্তব্য তুলে ধরেন। পুনর্মিলনীটি শিক্ষক ও এসএসসি-২০০২ ব্যাচের অর্ধ-শতাধিক শিক্ষার্থীর পদচারনায় এক মিলন মেলায় পরিণত হয়।
শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মাঝে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঘোড়াঘাটে নবীন বরণ, কৃতি সংবর্ধনা সাংস্কৃতিক সন্ধ্যা

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে নবীন বরণ, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে ঘোড়াঘাট উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করা দেশের বিভিন্ন স্থানে কর্মরত সংগঠনের কৃতি সন্তানদের অংশগ্রহণে আয়োজনটি এক মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজভী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুহীন কাওসার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, নাট্য পরিচালক ও তরুণ উদ্যোক্তা কাজী আবু সাদ চৌধুরী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এসএম আরিফুল ইসলাম জিমন্যাস্ট প্রমুখ। এ সময় ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রায় ১২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শেষে ঢাকা, রাজশাহী, রুয়েট, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনার ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





আর্কাইভ