শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই ট্র্যাজেডির ১ যুগে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই ট্র্যাজেডির ১ যুগে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ
বুধবার ● ১২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই ট্র্যাজেডির ১ যুগে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ১১ জুলাই, মিরসরাইয়ের আলোচিত একটি দিন। যেটা সারা বাংলাদেশে মিরসরাই ট্র্যাজেডি হিসেবে পরিচিত। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির একযুগে স্মৃতির বেদি আবেগ ও অন্তিমে ফুল দিয়ে ৪৫ শিশু-কিশোরকে স্মরণ করলো স্বজন-প্রতিবেশী, শিক্ষক রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে সারা দিন ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
১১ জুলাই সকাল ১১টার দিকে প্রথমে মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্মৃতির বেদিতে ফুল দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর একে একে উপজেলা পরিষদ, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।
বেদিতে ফুল দেওয়া শেষে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘১১ জুলাই এর মর্মান্তিক এ ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে ছুটে এসেছিলেন নিহতদের পরিবারের সদস্যদের সান্তনা দিতে।’ এসময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা ১১ জুলাই দিবসটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস করার দাবি জানান। এছাড়া আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ৫ তলা মডেল ভবন করার প্রতিশ্রæতি দেন এমপি।
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল জানান, প্রতিবছর দিবসটি পালনের জন্য স্কুল কর্তৃপক্ষ এক দিনের কর্মসূচি গ্রহণ করে। এবারও তার ব্যর্তয় হয়নি।
প্রসঙ্গত : ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে ৪৪ জন স্কুল ছাত্র সহ ৪৫ জন নিহত হন। মিরসরাই ট্র্যাজিডিতে সবচেয়ে বেশী শিক্ষার্থী নিহত হওয়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।
মিরসরাইয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিরসরাই :: বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার বিকেলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক বিবি কুলছুমা চম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ নেত্রী এডভোকেট শিমুল ফারুল, হাটহাজারী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিনা পারভীন হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লিজা আক্তার, ফারহানা আক্তার রিয়া, কুলসুমা আক্তার কলি, মর্জিনা আক্তার স্বর্ণা প্রমুখ। আলোচনা সভা ও কেক কাটার পর মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে ফলজ গাছ রোপণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা যুব লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সকল নেত্রীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক বিবি কুলছুমা চম্পা বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। বর্তমান সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা স্মরণ করেই আগামী নির্বাচনে পুণরায় বর্তমান সরকারকে নির্বাচিত করবে বাংলার জনগণ।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা

আর্কাইভ