শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পরে শিশুসহ নিহত-১৭ : আহত-৩৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পরে শিশুসহ নিহত-১৭ : আহত-৩৫
রবিবার ● ২৩ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পরে শিশুসহ নিহত-১৭ : আহত-৩৫

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি  :: ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছে ১৭ জন ও আহত হয়েছে প্রায় ৩৫জন।
শনিবার ২২ জুলাই সকাল সাড়ে ৯টার সময় ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এনামুল শিকদারের বাড়ির সামনে যাত্রীবাহী বাস পুকুরে পরে এ দূর্ঘটনার স্বীকার হয়েছে।
নিহতদের পরিচয় এখোনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়,ঘাতক বাসটি ভান্ডারিয়া হইতে বরিশালের দিকে যাওয়ার সময় ছত্রকান্দা এনামুল শিকদারের বাড়ির সামনে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ নিহত হয়েছে ১৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ৪ জন মারাযায়। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ও বরিশাল শেরে-বাংলায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনার সময় স্থানীয়দের সহযোগীতায় নিহত ও আহদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘাতক বাসটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলে ঝালকাঠি জেলা প্রশাসক ফারহা গুল নিজুম ও পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার,প্যানেল মেয়র তরুণ কর্মকারসহ হাজার হাজার যাত্রী ও জনসাধারণের ভিরে বরিশাল পিরোজপুর মহাসড়ক দেড় ঘন্টা যাণ চলাচল বন্ধ ছিলো।
এ রিপোর্ট লেখাপর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে বেপরোয়া ভাবে গাড়িটি চালিয়ে যাওয়ার কারণে বাসের টায়ার ফেটে এ দূর্ঘটনার স্বীকার হয়েছে।

নিহত ১৭ জনের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত : আপডেট

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় বাস দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসার ব্যয়ভার জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার ২২ জুলাই দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এ কথা জানান। তিনি জানান, যাদের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নিতে চাইলে তা হস্তান্তর করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসচালক নিয়ন্ত্রণহীন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। সবকিছুই তদন্তে বেরিয়ে আসবে। এদিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি জানিয়েছেন, দুপুর দেড়টা পর্যন্ত ১৭ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে।

আহতাবস্থায় ভর্তি আছেন ৩৫ জন। এদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, ছয়জন নারী ও আটজন পুরুষ।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, নিহত ১৭ জনের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এরা হলেন- ভাণ্ডারিয়ার মো. ছালাম (৬০), সুমাইয়া (৬), তারেক (৪৫) , মো. শাহিন (২৫), রহিমা বেগম (৬০) ও আবুল কালাম, চর বোয়ালিয়ার আব্দুল্লাহ (৮), মেহেন্দিগঞ্জের রিপা মনি (২) ও আয়বিন আহমেদ (২২) এবং রাজাপুরের নয়ন (১৬), খুশবু (১৯) ও খাদিজা বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকন্দা নামক স্থানে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে পড়েন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)