শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জাল জালিয়াতি করে জমাজমি আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জাল জালিয়াতি করে জমাজমি আত্মসাতের অভিযোগ
রবিবার ● ২৩ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে জাল জালিয়াতি করে জমাজমি আত্মসাতের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে জাল জালিয়াতি করে জমাজমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
গত শুক্রবার রাতে ঘোড়াঘাট থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খোদাতপুর গ্রামের কলোনী এলাকার মৃত আলতাব আলী ফকিরের স্ত্রী ফিরোজা বেগম (৮০), এক ছেলে আলমাছ আলী (৫১) ও ৩ মেয়ে হাসনা বেগম (৫৫), মরিয়ম বেগম (৪৭) ও আঞ্জুয়ারা বেগম (৪৬) বাদী হয়ে একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২), তার স্ত্রী, বোন ও গ্রামের আফছার আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ করেন যে, খোদাতপুর মৌজার ৩৪৭ নং খতিয়ানভুক্ত ৫১০ ও ৫১১ নং দাগে ১ একর জমি এসএ রেকর্ডিও মালিক রাম হেমরমের নিকট হতে গত ৩ জুন ১৯৬৫ সালে ৫৯০৯ নং কোবলা দলিলমূলে প্রাপ্ত হন আলতাব আলী ফকির। খারিজ খাজনার সুবিধার্থে ৫২০ নং খারিজ খতিয়ান খুলে ভোগদখল অবস্থায় থাকাকালে তিনি মারা গেলে তার ওয়ারিশগণ ভোগদখল করিতে থাকেন। তফশিল বর্ণিত জমি ইতিপূর্বে অংশীদারদের মধ্যে বন্টন হলে কিছু অংশীদার তাদের অংশের কিছু জমি বিক্রি করেন। এমতাবস্থায় গত ১৫ জুলাই ২০২৩ইং তারিখে তফশিল বর্ণিত জমিতে হালচাষ করতে গেলে অপর ওয়ারিশ মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন সহ বিবাদীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাব-রেজিঃ অফিসে ২০ মার্চ ১৯৮৩ সালে ৫০১০ নং একটি ভুয়া ও জাল জালিয়াতি করে তৈরিকৃত একটি দলিল প্রদর্শন করে চাষাবাদে বাধা প্রদান করে। এ সময় বিবাদীগণ বিভিন্ন প্রকার গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকেন। পরে সংশ্লিষ্ট দপ্তরে উক্ত নম্বরের দলিল তল্লাশি করলে দলিলে তাদের কোনো নাম পাওয়া যায়নি। উল্লেখিত নম্বরের দলিলে গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের দাতা অমিতন নেছা ও গ্রহীতা লুতফর রহমান গংদের নাম উল্লেখ রয়েছে। বিবাদীরা বাদীপক্ষের অংশের তফশিল বর্ণিত জমি অবৈধভাবে আত্মসাতের নিমিত্তে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ এর সাথে কথা হলে তিনি জানান, দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাটে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়ের সময় ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১ টায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক খোকন চাকী সঙ্গীয় ফোর্স একটি অভিযানিক দল উপজেলার ২নং পালশা ইউনিয়নের বড়হট্টা উচিতপুর গ্রামে অভিযান পরিচলানা করে সাইফুল ইসলামের বাড়ি থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট যাহার আনুমানিক মূল্য ১০৫০০ টাকা এবং ২০ গ্রাম হেরোইন যাহার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা ও মাদক বিক্রয়ের নগদ ২৭০ টাকাসহ ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার বড়হট্টা উচিতপুর গ্রামের আতর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও একই উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ময়নুল ইসলাম মনু (৩২)।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজুপূর্বক তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা

আর্কাইভ