বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে উপজেলা প্রশাসন সাথে বিএনপি’র সৌজন্য সাক্ষাত
গাজীপুরে উপজেলা প্রশাসন সাথে বিএনপি’র সৌজন্য সাক্ষাত

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল ৭ এপ্রিল বুধবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে ও থানা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন৷
কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ.ম এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির দফতর সম্পাদক মাসুদ আহমদ চৌধুরী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজু এবং রির্টাানিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির৷
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমাউল হোসনা লিজা এবং ওসি তদনত্ম পিপিএম আবুল কাসেম প্রমুখ৷
পরে প্রতিনিধি দলটি থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর রাকিবুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেন৷ বিএনপির প্রতিনিধি দল প্রশাসন ও রির্টানিং কর্মকর্তাদের কাছে কাপাসিয়ার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে আইন শৃংখলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সনত্মোষ প্রকাশ করেন৷ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য উপজেলা বাসীর পক্ষে প্রশাসনের নিকট দাবী জানান৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন