শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফেনী নদীতে যুবকের হাত-পায়ে শিকলে বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফেনী নদীতে যুবকের হাত-পায়ে শিকলে বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ফেনী নদীতে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীতে অর্ধগলিত হাতে পায়ে শিকল দিয়ে তালা মারা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফেনী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।
পরে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১