বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » খাদ্য-শিল্পসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি
খাদ্য-শিল্পসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি
নতুনধারা বাংলাদেশ এনডিবির পথসভায় বাণিজ্য-খাদ্য শিল্পমন্ত্রীর অপসারণ দাবি করেছেন নেতৃবৃন্দ। ১৯ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন সড়কে দিনব্যাপী ‘দ্রব্যমূল্য জলদি কমাও-না হয় ক্ষমতা ছেড়ে দাও’ শীর্ষক পথ সভায় এই দাবি তোলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।
সভাপতির বক্তব্যকালে মোমিন মেহেদী বলেন, আঠারো কোটি মানুষের দেশে কৃষিখাতকে শক্তিশালী না করে বাণিজ্যমন্ত্রী ৪ কোটি ডিম আমদানি করতে উঠে পড়ে লেগেছেন কেন? কারণ তারা দাদাবাবুদের ডিমের স্বাদ দেশে বসে নিতে অস্থির। অন্যদিকে কৃষি-খাদ্য-শিল্প-স্বাস্থ্য-অর্থ ও পরিকল্পনামন্ত্রী তাদের আয়েশিজীবন সাজতে ব্যস্ত থাকেন দিনের অধিকাংশ সময়। আমজনতার কথা ভাবাবার কোন সময় নেই এই অথর্ব ব্যক্তিদের। তাই চাই অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের কথা ভেবে এই ৭ মন্ত্রীকে অপসারণ করা হোক।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন