শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ডিম দিবস পালিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ডিম দিবস পালিত
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিশ্ব ডিম দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হেলাল আহম্মদ।

সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ মোখলেছুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, গাজীপুর জেলা পোল্ট্রি এসোসিয়েশনের আহবায়ক বাসির আহমেদ বসির, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আশরাফ হোসেন, খামারী সাইফুল ইসলাম, খামারী এম এ মতিন প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন গাজীপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আজহার হোসেন, গীতা পাঠ করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লিপি রানী বসাক।
এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হেলাল আহম্মদ বলেন, “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। ডিম পুষ্টিগুণে ভরা এক অসাধারণ খাবার। সারা বিশ্বে পুষ্টির ঘাটতি মোকাবিলায় ডিমকে জনপ্রিয় করার লক্ষ্যে এ দিনটি পালিত হয়।

ডিম সুস্বাদু আর সহজলভ্য এক খাবার। হাতের তালুর সমান এই ছোট এই খাবারে রয়েছে আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় ১৩টি পুষ্টিগুণ। ডিম সাশ্রয়ী মূল্যে প্রাণিজ প্রোটিনের মধ্যে অন্যতম। ডিমকে বলা হয় ‘গরিবের প্রোটিন’। আবার টেকসই প্রাণিজ প্রোটিনের মধ্যে এর স্থান সবার ওপরে।

তিনি ডিমের পুষ্টিগুণ নিয়ে বলেন, ডিমের বহুমুখী গুণের জন্য এটি বিশ্বব্যাপী সমাদৃত। ডিমে যেসব পুষ্টিগুণ থাকে, তা সাধারণত অন্যান্য খাবারে খুব কমই থাকে। তাই সুষম ডায়েটের জন্য ডিম একটি অসাধারণ খাবার। এটি গর্ভবতী মা, শিশু, কিশোর এবং বয়স্কদের জন্যে অতি প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম।

ডিমে ৯ ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরে প্রোটিনের সমস্ত চাহিদা মেটাতে সক্ষম। ডিমের প্রোটিন পেশি তৈরি করতে, ক্ষুধা নিবারণ করতে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

সাধারণত আয়রন এবং ভিটামিন এ, বি৬, বি১২, ডির ঘাটতি দেখা যায় বিশ্বজুড়ে। ডিমের মধ্যে এসব পুষ্টিগুণ উপস্থিত থাকে। ডিমের এ পুষ্টিগুণ আমাদের প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। শারীরিক বৃদ্ধি ঘটায়। শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে।

ডিম সেলেনিয়ামের সমৃদ্ধ উৎস। এতে রয়েছে দস্তা, লোহা এবং তামার মতো নানা প্রয়োজনীয় খনিজ উপাদান। এগুলো বিশেষত কোলিনের উত্স হিসেবে পরিচিত, যা মস্তিষ্কের বিকাশে সহায়তা করে ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে।

তিনি আরো বলেন, বর্তমানে ১টি বেনসন সিগারেটের মূল্য ১৮ টাকা, হাফ লিটার ১ বোতল পানি ২০ টাকা আর ১ টি ডিমের মূল্য ১২/১৩ টাকা। সিগারেট আমাদের জন্য ক্ষতিকর। পানি দরকারী হলেও ডিমের যে পুষ্টিমান তুলনা করলে ডিম অনেক সহজলভ্য পুষ্টি যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়। তাই প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।

তিনি, এন্টিবায়োটিক মুক্ত নিরাপদ ডিম মাংস উৎপাদনের লক্ষ্যে খামারী ও পোল্ট্রি এসোসিয়েশন নেতৃবৃন্দদের পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

ডিম দিবস উপলক্ষে রবিবার (১৫ অক্টোবর) গাজীপুর সদরের ২/৩টি এতিমখানা ও মাদরাসায় বিনামূল্যে এতিমদের মাঝে ১ থেকে দেড় হাজার ডিম বিতরণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)