শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতা চেষ্টার মামলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়তের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৬ অক্টোবর উপজেলার পালশা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বদিউজ্জান (৪৫) বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী ও ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন সহ ৪২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনের নামে নাশকতার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মাসুদ রানা, ইনছের আলী, আব্দুল খালেক, মাসুম মিয়া, মুরাদ হোসেন, আবু তাহের মো. মুরাদ, আব্দুল্লাহিল কাফী, খাইরুল ইসলাম, তৌহিদুল ইসলাম। এদের মধ্যে ৭ জন বিএনপি ও ২জন জামায়াতের নেতাকর্মী বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাটে আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট :: বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকে সারাদেশে হরতাল, ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শাস্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে শাস্তি সমাবেশের মাধ্যমে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ডকে রুখে দিয়ে জনগণের জন-ভোগান্তি দূর করে আগামী জাতীয় নির্বাচনে কঠোর ভূমিকা পালন করতে হবে যাতে তারা নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে। এ সময় তিনি বিএনপি ও জামায়াতের ডাকা সমাবেশের নামে হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি মাতিয়াস মার্ডি, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান পয়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, ১নং বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রধান, ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূর পাল্লার কোন যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আর্কাইভ