মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরসরাইয়ে বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরসরাইয়ে বিজিবি মোতায়েন
মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবি মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার ৩১ অক্টোবর থেকে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল টানা তিন দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় মিরসরাইয়ে পুলিশের সাথে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ অক্টোবর) রাতে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের সাথে সমন্বয় করেছে বিজিবি৷
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মনিরুল ইসলাম বলেন, রামগড় ও চট্টগ্রাম ব্যাটালিয়ন থেকে দুই প্লাটুন বিজিবি মিরসরাই ও জোরারগঞ্জ থানায় মোতায়েন করা হয়েছে৷ আগামী ৩ দিন অবরোধে মহাসড়কে যেকোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা