শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ফেরদৌসি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ফেরদৌসি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ফেরদৌসি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এর দিক নির্দেশনায় ঘোড়াঘাটে লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে ফেরদৌসি বেগম (২২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২ টায় ঘোড়াঘাট থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আব্দুল্লাহ আল মাসুম। এর আগে গত বুধবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের মাঠে ধান ক্ষেতের আইল থেকে একই এলাকার গৃহবধূ ফেরদৌসি বেগম (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ।

প্রেস ব্রিফিং এ তিনি জানান, জয়পুরহাট জেলার পাঁচবিবি টিএন্ডটি পাড়া এলাকার ফিরোজ আহমেদের মেয়ে ফেরদৌসি বেগমের সাথে অনুমান ৪ বছর আগে ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের নওশা মিয়ার ছেলে সাগর আহমেদের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। এর কিছুদিন পর থেকেই তাদের কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে মনোমালিন্য চলে আসতেছিল। এমতাবস্থায় ঘটনার ১ মাস পূর্বে তাদের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আসামী তার স্ত্রীকে শারীরিক ভাবে নির্বাতন করে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনার ১০/১৫ দিন পর তার স্ত্রীকে আনার জন্য গেলে আনার জন্য গেলে তার নানা শ্বশুর তাকে মারপিট করে। এতে তার স্ত্রী বাধা প্রদান না করায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন গরুর ঘাস কাটার জন্য তার স্ত্রীকে ধানের মাঠে পাঠানোর পরে তিনি মাঠে গিয়ে লাইলনের রশি দিয়ে তার স্ত্রীর সামনে ২ হাত বেঁধে একই রশি দিয়ে গলায় পেচ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মাঠের ভিতর প্রবাহিত খাড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ফেলে বাড়িতে চলে যায়। ঘটনা ধামাচাপা দিতে আসামী হাঁস বিক্রি করতে বাজারে যায়। পরে বাড়িতে এসে লোকমুখে তার স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে অজ্ঞানের ভান করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ঘোড়াঘাট- হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পিবিআই টিম সহ ঘোড়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে আসামী সাগর সহ তার মা, ভাই ও ভাবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে আসামী সাগর প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় ভিকটিমের নানা সমসের আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকাণ্ডের এলাকা থেকে ঘাস কাটার ১টি কাচি ও প্লাস্টিকের বস্তা জব্দ করে আসামীকে গ্রেপ্তারপূর্বক স্বেচ্ছায় মামলার ঘটনায় জড়িত থাকার বিষয় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের জন্য প্রেরণ করেন।

এ সময় প্রেস ব্রিফিংকালে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আজিজার রহমান, উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

আর্কাইভ