শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ভারতীয় পন্যসহ সিএনজি জব্দ : গ্রেপ্তার-২
মাটিরাঙ্গায় ভারতীয় পন্যসহ সিএনজি জব্দ : গ্রেপ্তার-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশসহ রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি জব্দ ও দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ১০ নভেম্বর রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর এলাকায় অভিযান চালানো হয়।
এসময়, মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশসহ উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকার বিল্লাল হোসেন(২১) ও একই এলাকার মো. শাহ আলম(২৩)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ৫লাখ ৭৫হাজার ৫শ টাকা মূল্যের অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের যথারীতি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১