শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দেশীয় তৈরী ৪২ লিটার মদসহ গ্রেপ্তার-২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দেশীয় তৈরী ৪২ লিটার মদসহ গ্রেপ্তার-২
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দেশীয় তৈরী ৪২ লিটার মদসহ গ্রেপ্তার-২

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাল ১০ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাইন্যা পুকুরপাড় মন্দন চেয়ারম্যান এর বাড়ীর সামনে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হল হাটহাজারী উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর আজিমপাড়ার মো.আলমগীর আলীর ছেলে মো.জিসান(১৯) ও বরগুনা জেলার পাথরঘাটা থানার নাছানাপাড়া ইউনিয়নের মো.হানিফ হওলাদারের ছেলে
মো.হৃদয় হাওলাদার(২১)। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল জানান, এসআই মো.জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুরপাড় মন্দন চেয়ারম্যান এর বাড়ীর সামনে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ ১৪-৭৯৫৩) জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ ১১ নভেম্বর শনিবার কোর্টে প্রেরণ করা হয়।

রাউজান সাহিত্য পরিষদের দ্বি -বার্ষিক সম্মেলন সম্পন্ন

রাউজান :: সৃজনশীল শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি দৈনিক আজাদীর বার্তা সম্পাদক দিবাকর ঘোষ বলেছেন, সাহিত্য শিল্পের একটি অংশ। ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। তিনি বলেন, সাহিত্য কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ১০ নভেম্বর শুক্রবার কালচারাল পার্কে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজেের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি ছিলেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সভাপতি অমল চন্দ্র দাশ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, দৈনিক প্রথম আলো রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, পলাশ মজুমদার, শাহেদুর রহমান মোরশেদ, মোঃ নাজিম উদ্দীন, মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী, শেখর ঘোষ আপন, মোঃ কামাল উদ্দীন, যিশু সেন,আরাফাত হোসাইন ,এডভোকেট রোকনুল ইসলাম, বিটু দে, মোহাম্মদ সাইমন,রুবেল চৌধুরী, প্রিয়ম দে, রাজিব ভট্রাচার্য,শীব নারায়ন চৌধুরী, সুপ্রিয়া শীল,ফেরদৌস বেগম নিশু,ফয়সাল হাসান নিরব, রেজাউল আলম,মিলন বৈদ্য, আকলিমা আকতার, উত্তম চক্রবর্তী, ঋত্বিক দেওয়ানজী, অন্তরা দেওয়ানজী, অর্পিতা বিশ্বাস, মৌমিতা বিশ্বাস প্রমূখ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন কালচারাল পার্কের শিল্পীবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)