শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » রাউজানে আমন ধানের ফসল তোলার উৎসব চলছে
প্রথম পাতা » কৃষি » রাউজানে আমন ধানের ফসল তোলার উৎসব চলছে
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে আমন ধানের ফসল তোলার উৎসব চলছে

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি ও রোগবালাই কম হওয়ায় পাকা আমন ধানের শীষে যেন দোল খাচ্ছে উপজেলার কৃষকের স্বপ্ন। ইতিমধ্যে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট দমকা হাওয়া আর বৃষ্টির কারণে দুই দিন বন্ধ থেকে আবারো শুরু হয়েছে কৃষকদের ধান ঘরে তোলার কাজ। কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা গড়িয়ে রাত। আমনের নতুন ফসল ঘরে তুলতে দিনরাত এক করে নিরলস ভাবে কাজ করছেন কৃষক কৃষাণীরা। এবছর শুরুর দিকে বৃষ্টির অভাবে মলিন মুখে চাষ শুরু করলেও ধান ঘরে তোলার সময়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার বেশ কিছু এলাকায় সপ্তাহ খানেক আগে থেকেই ধান কাটা শুরু হয়েছে। এবার বর্ষা দেরিতে শুরু হওয়ায় চাষের প্রথমের ধাপগুলো পাড় করতে বেগ পেতে হয়েছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এবার ১২হাজার ১০হেক্টর জমিতে আমনের চাষ হয়। যার ৬০০ হেক্টরের মত ইত্যেমধ্যে কর্তন শেষ হয়েছে। চলতি সপ্তাহে মোট চাষের ১০ শতাংশ কর্তন সম্পন্ন হবে। উপজেলার উঁচু এলাকায় বিশেষ করে হলদিয়া, ডাবুয়া, রাউজান সদর, কদলপুর, পাহাড়তলী, বাগোয়ান ইউনিয়ন ও পৌর এলাকার কিছু অংশে ইতিমধ্যে প্রায় ধান পরিপক্ক হয়েছে। বাকি এলাকায় খানিকটা দেরিতে রোপন এবং ধানের জাতের ভিন্নতার কারণে ১৫দিন থেকে ১মাস সময় লাগবে ধান পাকতে। এবার ১১হাজার ৫৪০ হেক্টর জমিতে উফশী, ২৮০ হেক্টর জমিতে হাইব্রীড ও ১৯০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে। যারমধ্যে পাজাম, ব্রিধান ৮৭, ব্রিধান ৪৯ জাতের ধানের কর্তন শুরু হয়েছে। এবার প্রায় ৫৫ হাজার মেট্রিকটন ফসল (শুকনো ধান) উৎপাদন আশা করা যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা খুশিমনে ঘরে তুলছে নতুন শস্য। কিছু কৃষক একই জমিতে শীতকালিন শাকসবজি চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উপজেলার মোট ৩৪হাজার ৫শ ৪০ কৃষি পরিবারের প্রায় ১৮হাজার কৃষক আমন চাষের সাথে জড়িত। কথা হয় বাগোয়ান ইউনিয়নের সৌখিন কৃষক নেজাম উদ্দিনের সঙ্গে তিনি বলেন, ৫০কানি জমিতে চাষ করেছেন তিনি। গতবারের চেয়ে ফলন বেশি হয়েছে, শ্রমিকের মুজুরিও কম আছে। ভাল দামে বিক্রি করতে পারলে লাভবান হওয়ার আশা করেছেন তিনি। “তবে মঙ্গলবার রাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও গুরি গুরি বৃষ্টি হওয়া কিছুটা বিপাকে পড়েছে কৃষক।”
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবির বলেন, উপজেলা জুড়েই আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ জমি হতে ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছেন। চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় আমন চাষে আমাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হতে চলেছে। কৃষকদের সব সময় বিভিন্ন পরামর্শ এবং সহায়তা দেওয়া হয়েছে। ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে ২০০ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। তবে এতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। যেসব ধান কাঁচা রয়েছে সেগুলো গুচ্ছ আকারে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছি। সূর্যের আলো পেলে এসব ধানগাছ দাঁড়িয়ে যাবে। তিনি বলেন এবার আমনে বাম্পার ফলন আশা করা যাচ্ছে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)