শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘরে বাহিরে চ্যালেঞ্জের মুখে নাহিদ
প্রথম পাতা » রাজনীতি » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘরে বাহিরে চ্যালেঞ্জের মুখে নাহিদ
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘরে বাহিরে চ্যালেঞ্জের মুখে নাহিদ

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হবেন নৌকার মাঝি তা নিয়েই চলছে নানা জল্পনা। কিন্তু হঠাৎই এসব আলোচনা ছাড়িয়ে মুখ্য আলোচলার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী।

বিগত একাদশ নির্বাচনেও শমসের মবিন চৌধুরী’র নির্বাচনের তোড়জোর ছিলো, তবে এলাকায় খুব একটা প্রভাব ফেলতে পারেন নি তখনকার বিএনপির ‘দলছুট’ এই নেতা। এরপর প্রায় ৫ বছর তিনি ছিলেন অন্তরালে রাজনৈতিক কর্মতৎপরতার বাহিরে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফের আলোচনায় উঠে এসেছে সাবেক এই আমলা ও বিএনপি নেতার নাম। তবে এবার তিনি আলোচনায় ‘তৃণমূল বিএনপি’ নামের নবীন রাজনৈকি দলটির চেয়ারম্যান ও সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে। অনেকেরই ধারণা বিএনপি নির্বাচনে না এলে এই তৃণমূল বিএনপিই হতে পারে প্রধান বিরোধী দল। সরকার থেকে ‘বিশেষ ছাড়’ পেতে পারে বলেও মনে করেন অনেকে। এসব কারণে শমসের মবিন চৌধুরী হতে পারেন এই আসনের অন্য প্রার্থীর দুশ্চিন্তার কারণ।

সিলেটের দুই উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার নিয়ে গঠিত নির্বাচনী আসন সিলেট-৬। এ আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে ৯৬ সালেও আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হয়েছেন নাহিদ। একসময় অপ্রতিদ্বন্দীই ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নাহিদের সেই রাজনৈতিক জৌলুস নেই। নিজ নির্বাচনী এলাকায় দলের ভেতরেই রয়েছে শক্ত প্রতিদ্বন্দী। তার উপর বিগত বন্যায় বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রধান সড়কসহ উপজেলা ও গ্রামীণ সড়কগুলোর বেহাল দশার দায় ও করোনাকালীন সময়ে জনগণের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতাও তার মনোয়ন ও নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

যদিও সম্প্রতি কয়েকটি সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে, তারপরও দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যে সড়ক ভোগান্তির কারণে নাহিদের উপর অসেন্তোষ রয়েছে। এছাড়া দুটি উপজেলাতেই আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে।

আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরুর পর দুই দিনে সিলেট-৬ আসন থেকে দলীয় মনোনয়ন কেনেন নাহিদসহ ১০ জন। তবে এ সংখ্যা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কিছুটা কম। সেবার ১৪ জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তার মধ্যে কানাডা ফেরত সরওয়ার হোসেনকে টপকে দলীয় মনোনয়ন পেতে অনেকটা বেগ পেতে হয়েছিলো নুরুল ইসলাম নাহিদকে। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে থাকায় নাহিদেই আস্থা রেখেছিলো আওয়ামী লীগ। কিন্তু এবারের পরিবর্তিত পরিস্থিতিতে সরওয়ার হোসেনের অবস্থান আগের চেয়েও শক্ত বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

এমন যখন অবস্থা ঠিক তখন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সমসের মবিন চৌধুরী। এরই মধ্যে প্রগতিশীল ইসলামী ফোরামের সাথে জোট করেছে ভোটের মাঠের নবীন এই দল। ১৫টি ইসলামী দল নিয়ে জোটগতভাবে তৃণমূলের প্রতীক সোনালী আঁশ নিয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তবে দলের আভ্যন্তরীণ আর সাম্প্রতিক অসন্তোষকে ছাপিয়ে শমসের মবিন চৌধুরীকেই নুরুল ইসলাম নাহিদের জন্য বড় ঝুঁকি মনে করছেন স্থানীয় সমর্থক ও নেতাকর্মীরা।





রাজনীতি এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)