রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় ১৫লাখ টাকার ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার-২
গুইমারায় ১৫লাখ টাকার ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় ১৫লাখ টাকার ভারতীয় ওষুধসহ ২ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) গভীর রাতে গুইমারার হাফছড়ি সিকদার মোড় যাত্রী ছাউনি এলাকা থেকে পুলিশ একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে এসব অবৈধ ঔষুধসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙামাটিয়ার মো. সেলিমের ছেলে মো. জাবেদ(২৪) ও একই এলাকার মৃত কাজী মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাজী মো. ইব্রাহিম রিদওয়ান (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানা পুলিশের একটি বিশেষ টিম শুত্রবার রাত সাড়ে ১২টার দিকে হাফছড়ির সিকদার মোড় যাত্রী ছাউনি এলাকায় চেক পোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। এসময় একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-গ ১১-৮৪৩৮) তল্লাশি করে ভারতের তৈরি ২০প্রকারের ৩৩ হাজার ৩৪৩পিস ওষুধসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ১৫লাখ টাকা।
গুইমারা থানার ওসি রাজীব কর বলেন, গ্রেফতারকৃত আসামিরা জানায়, জব্দকৃত ওষুধ তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তাদের কাছে জব্দকৃত ওষুধগুলোর কোন বৈধ কাগজপত্র ছিল না। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১