শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্তদের দাবি নাশকতা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্তদের দাবি নাশকতা
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্তদের দাবি নাশকতা

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো। ১৫ ডিসেম্বর শুক্রবার ভোর রাতে উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর গ্রামের জাহেদ মোহাম্মদ চৌধুরী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার ভোর রাতে এই বাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্তরা হলেন মোহাম্মদ ইমম, আব্দুল মালেক, আব্দুর রশিদ। ক্ষতিগ্রস্ত ইমনের মা বলেন, শুক্রবার ভোর রাতে বিকট শব্দ হলে আমার ছেলে ঘুম থেকে আমাকে ডাক দেন। সময় পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থেকে উঠে দেখি ঘরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। ঘরে আগুন দেখতে পেয়ে কোন রকমে নিজেদের প্রাণ রক্ষা করে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাঁর ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ এই আগুনে আমার ঘরে থাকা ৬০ হাজার টাকা, ১০ভরি স্বর্ণ অলংকারসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে কেউ আগুন লাগানো হয়েছে। ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক এর ছেলে এহাসান উল্লাহ্ জিহাদী বলেন, আমি শহর থেকে গ্রামের বাড়িতে এসে বাবা- মাকে নিয়ে যাওয়ার জন্য। সকালে একটি বিয়ের অনুষ্ঠানে যাবো। তাই শহর থেকে আসা হয়েছিল। বাকি পরিবারের সদস্যরা বিষয়ে অনুষ্ঠানে ছিলেন। ঘরে আমি আর বাবা-মা তিন জন ছিলাম। রাতে ঘুমিয়ে পড়লে আমার গায়ে গরম লাগলে ঘুম থেকে জেগে উঠে দেখতে পাই ঘরে আগুন লেগেছেন। এসময় দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী আবদুর রশিদ, আবদুল মামুন সহ তাদের পরিবারের সদস্যরা গ্রামের ঘর খালী করে হাটহাজারী এলাকায় ভাড়া বাসায় চলে যায়। তাদের ঘর থেকে সব মালামাল নিয়ে যায়। ঘর খালী করে শত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দেয় আবদুল রশিদ ও আবদুল মামুনসহ পরিবেরর সদস্যরা। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ১০লাখ টাকা। এ ব্যাপারে আবদুল রশিদ বলেন, আমরা হাটহাজারীর কামাল পাড়ায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছি। আমাদের খালী ঘর সহ প্রতিবেশীদের ঘরে কারা আগুন লাগিয়েছে তা আমি জানিনা। দুস্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত এহাসান উল্লাহ্ জাহেদী ও মোঃ ইমন এঘটনার ব্যাপারে রাউজান থানায় অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি জাহিদ হোসেন।

এ বিষয়ে রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের স্বার্থে অভিযুক্ত আব্দুর রশিদের ফোন জব্দ করা হয়েছে। তদন্ত করে অগ্নিকান্ডের আসল রহস্য উদঘাটন করে আইনগতঃ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)