শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » পীরগাছা হাইস্কুলে ফুটবল খেলায় পুরস্কার বিতরণ
পীরগাছা হাইস্কুলে ফুটবল খেলায় পুরস্কার বিতরণ
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: শুক্রবার বগুড়ার গাবতলী পীরগাছা হাইস্কুল আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২০১৯ বনাম ২০২১ ব্যাচ ফাইনাল খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে এসএসসি ২০১৯ কে হারিয়ে ২০২১ ব্যাচ চ্যাম্পিয়ন হন। সমাজসেবক আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান নান্নু এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান সহকারী ও সাবেকপাড়া নওরোজ ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাদশা।এরপূর্বে খেলা উদ্ধোধন করেন সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ক্রীড়াবিদ মাঈনুল হক সাবলু। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মশিউর রহমান রাজু, প্রধান উপদেষ্ঠা ছিলেন আলহাজ¦ মাহমুদুল হাসান মিঠু খান। বরেণ্য অতিথি ছিলেন উজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, আজিজুল হাকিম, সাইদুল ইসলাম, জিহাদ আকন্দ, রবিউল ইসলাম ভুট্টা, রনি শাহ, আহসান, ওমর, পলাশ, কায়েস, আশিক, নিরব, সূর্য্যে, রাব্বী, রকি প্রমূখ। খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মুসা মিয়া। খেলা শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা’কে সাবেকপাড়া নওরোজ ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি শফিকুল ইসলাম বাদশা বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন। ফুটবল টুর্নামেন্ট পীরগাছা বন্ধু একাদশ এর আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেকপাড়া নওরোজ ক্লাব।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল