শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কুঁড়ে ঘরে শিকল বন্দি ছিলো বৃদ্ধা মা অবশেষে মুক্তি
প্রথম পাতা » চট্টগ্রাম » কুঁড়ে ঘরে শিকল বন্দি ছিলো বৃদ্ধা মা অবশেষে মুক্তি
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুঁড়ে ঘরে শিকল বন্দি ছিলো বৃদ্ধা মা অবশেষে মুক্তি

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: অবশেষে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে শিকলবন্দি দশা থেকে মুক্ত হয়েছে বৃদ্ধ মরিয়ম বেগম। এই নিয়ে রাউজানের সংবাদকর্মীরা দেশের পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে দৃষ্টি আকর্ষণ হয় উপজেলা প্রশাসনের। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা স্থানীয় ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়–য়াকে নিয়ে শিকলবন্দি নারীর অবস্থা দেখতে যান। তিনি এসময় শিকলবন্দি অবস্থায় মরিয়ম বেগমকে দেখে বিষ্মিত হন। তিনি তাৎক্ষণিক তাকে বন্দি দশা থেকে মুক্ত করে দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করাতে প্রবাসী ছেলের পুত্র বধুকে নিদেশ প্রদান করেন। একই সাথে এই নিদেশ পালন করা হচ্ছে কিনা তা দেখতে স্থানীয় ইউপি মেম্বার আবদুল খালেককে দায়িত্ব দেন। ইউএনও এসময় স্থানীয়দের উদেশ্যে বলেন এই অনমানবিক অবস্থা দেখে তিনি বিষ্মিত। এই ধরণের ঘটনা যাতে আর কোনো সমাজে না ঘটে সেদিকে সচেতন সকলকে লক্ষ্য রাখতে হবে।
উল্লেখ্য এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী মরিয়মের ছেলে মামুন প্রবাসী। মানষিক রোগাক্রান্ত মাকে গত দুই বছর ধরে পায়ে শিকল দিয়ে রেখেছিল কুঁড়ে ঘরের একটি কক্ষে নোংড়া পরিবেশে। পুত্র ও পুত্র বধুর দাবি তিনি পাগল অবস্থায় থাকায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ভয়ে তারা বন্দি অবস্থায় রেখেছিলেন।





আর্কাইভ