শিরোনাম:
●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা ●   আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার ●   প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ ●   কাপ্তাইয়ে সরস্বতী পূজা পালন ●   কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক ●   জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
রাঙামাটি, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীতে মৈত্রী জোরদারের আহ্বান
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীতে মৈত্রী জোরদারের আহ্বান
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীতে মৈত্রী জোরদারের আহ্বান

--- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘বড়দিনের শুভেচ্ছা’ ও ‘পাহাড়-সমতলে সংগ্রামী মৈত্রী জোরদারের’ আহ্বান জানিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীতে দলের সভাপতি প্রসিত খীসা এক বার্তা দিয়েছেন।
আজ রবিবার ২৪ ডিসেম্বর ২০২৩ সংবাদ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে প্রদত্ত বার্তায় ইউপিডিএফ-মূল সভাপতি প্রসিত খীসা পার্টি প্রতিষ্ঠার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রামসহ দেশে এবং দেশের বাইরে অবস্থানরত কর্মী-সমর্থক-জনগণ ও ভ্রাতৃপ্রতিম দল ও সংগঠনের নেতা-কর্মী-শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা ও সংগ্রামী অভিবাদন জানিয়েছেন। বার্তায় গুরুত্বের সাথে বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন দেশের খৃস্টান সম্প্রদায়কে।
পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ও বাইরে নাড়া দেয়া ১১ ডিসেম্বর পানছড়িতে বিপুল-লিটন-সুনীল ও রুহিন হত্যার প্রতিবাদে সোচ্চার সকল বন্ধুপ্রতিম দল-সংগঠন, ছাত্র-শিক্ষক-মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবীদের প্রতি ইউপিডিএফ-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে প্রসিত খীসা বলেছেন, বিবৃতি, দেয়াল লিখন, পোস্টার-হ্যান্ডবিল প্রচার, গান-আবৃত্তি, সভা-সমাবেশের মাধ্যমে দেশের বিবেক গণতান্ত্রিক শক্তি খুনী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন, তা সরকার-সেনা-শাসকগোষ্ঠীর প্রতি বীতশ্রদ্ধ পার্বত্যবাসীদের মনে আস্থার ক্ষেত্র তৈরি করেছে, এর মাধ্যমে পাহাড় ও সমতলের গণতন্ত্রকামী মানুষের সংগ্রামী মৈত্রী গড়ে উঠছে।
দীর্ঘ বার্তায় প্রসত খীসা বলেন, “স্বাধীনতা সপক্ষের দল” দাবিদার দেশের লুটেরা নিপীড়ক শাসকগোষ্ঠী পাহাড়ি জনগণের ওপর দমন-পীড়ন, হত্যা-ধর্ষণ—ভূমি বেদখল, বন-প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করলেও দেশের প্রকৃত গণতান্ত্রিক শক্তি তা অনুমোদন করেন না, বিপুল-লিটন-হত্যার প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন, তা স্মরণকালের ভয়াবহ লোগাঙ গণহত্যা (১০ এপ্রিল ১৯৯২), কল্পনা অপহরণ (১২ জুন ১৯৯৬) ও ইউপিডিএফ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ভণ্ডুল করার (২৬ ডিসেম্বর ১৯৯৯) প্রতিবাদে দেশের গণতান্ত্রিক শক্তি যেভাবে পাহাড়ি জনগণের পাশে দাঁড়িয়েছে, তা মনে করিয়ে দেয়।
পাহাড়ি ও চট্টগ্রামবাসীদের সাথে সুদূর অতীতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে প্রসিত খীসা বলেন, আশির দশকে ফৌজি শাসকদের জ্বালাও-পোড়াও হত্যা-ধর্ষণ, বেআইনী সেটলার পুনর্বাসন, পাহাড়িদের ভিটেবাড়ি—জমি জমা বেদখল ও দাঙ্গা বাধিয়ে বিদ্বেষ ও হিংসা জাগিয়ে তোলার পূর্বে পাহাড়ি ও বাঙালি (চট্টগ্রামবাসী) সম্পর্ক বৈরী ছিল না। ব্রিটিশ আগ্রাসন প্রতিরোধ লড়াই (১৭৭২—১৭৯৮) ও রাণী কালিন্দীর সময়ে (১৮৪৪—১৮৭৩) পাহাড়ি ও বাঙালিদের (চট্টগ্রামবাসী) সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সংহতি প্রবাদপ্রতিম হয়ে রয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অধিবাসীদের পূর্বপুরুষগণ আজও সে সব দিনের কথা স্মৃতিচারণ করে থাকেন।
গত বছর জুনে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযানে (জুন ২০২২) পার্বত্য চট্টগ্রামের তিনজনের জীবনদানের কথা স্মরণ করে ইউপিডিএফ নেতা বলেন, দেশের প্রাকৃতিক বিপর্যয় ও যে কোন কঠিন সময়ে পাহাড়ের যুবশক্তি জীবনবাজি রেখে ভূমিকা রাখতে প্রস্তুত সেটা তারই আভাস দেয়। কিন্তু “স্বাধীনতা সপক্ষের শক্তি” বেশ ধরে “স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার” জিগির তুলে চিহ্নিত চক্রটি ৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অতীতে বিভিন্ন সময়ে পাহাড়ের ছাত্র-যুবকদের ভিন্নভাবে চিত্রিত করে দূরে সরিয়ে রেখেছে, তাদের শক্তি সম্ভাবনা ধ্বংস করার নীলনক্সা জারি রেখেছে। তাতে গোটা দেশেরই ক্ষতি হচ্ছে।
বার্তায় তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা (২০ মার্চ ২০১৬) প্রতিবাদে ইউপিডিএফভুক্ত সংগঠনসমূহের সোচ্চার হওয়া এবং ফিলিস্তিন সংহতি দিবসে (২৯ নভেম্বর ২০১৫) খাগড়াছড়িতে পুলিশের হামলায় জখম হয়ে দুই নারী সহযোদ্ধার কারাভোগের প্রসঙ্গও টানেন।
পাহাড় ও সমতলের জনগণের সংগ্রামী মৈত্রী জোরদারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসন ও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে বলে বার্তায় প্রসিত খীসা মন্তব্য করেছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)