শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » দুইবছরে বরই চাষ করে ব্যাপক সফলতার মুখ দেখেছেন রশিদ
প্রথম পাতা » কৃষি » দুইবছরে বরই চাষ করে ব্যাপক সফলতার মুখ দেখেছেন রশিদ
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুইবছরে বরই চাষ করে ব্যাপক সফলতার মুখ দেখেছেন রশিদ

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: ভাগ্য পরিবর্তনের আশায় গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। প্রায় ১৩ বছর প্রবাস জীবনে তাঁর ভাগ্য পরিবর্তনে বড় বাধা হয়ে পড়ে করোনা। করোনার সময়ে কাজ হারিয়ে তিনি দেশে চলে আসেন। দেশে এসে মিজানুর রশিদ সিদ্ধান্ত নেন, নিজের খালি জমিতে বরই চাষ করার। বরই চাষ করে তিনি আবারও বিদেশ চলে যান। সেখানে তাঁর ভাগ্যর চাকা পরিবর্তনা হচ্ছেনা। তিনি আবারও সিদ্ধান্ত নেন দেশে চলে আসবেন। দেশে এসে আরও বড় পরিসরে বরই চাষের পরিকল্পনা করেন তিনি। বর্তমানে রশিদের সঠিক পরিকল্পনা ও পরিশ্রমে তিনি এখন সফল একজন বরই চাষি। তিনি গত ১৩ বছরে প্রবাসে যেটি করতে পারেননি, বর্তমানে দেশে এসে গত দুইবছরে বরই চাষ করে ব্যাপক সফলতার মুখ দেখছেন। এ ব্যাপারে সফল বরই চাষি ও তরুণ উদ্যোক্তা মিজানুর রশিদ বলেন, ‘রোপণের প্রথম বছর এই বাগানের প্রায় চারশতাধিক বরই গাছ হতে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা বরই বিক্রি হয়। চলতি বছরে তিনি ১০ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন। এই বাগানে তাঁর প্রায় ৬ লাখ টাকা মতো খরচ হয়েছে বলে তিনি জানান। রাঙ্গুনিয়া উপজেলার পোমরা সত্যপীর মাজার সংলগ্ন কাপ্তাই সড়কের দক্ষিণ পাশে বর্তমানে তাঁর এ.এস.এগ্রো বাংলাদেশ নামের বরই বাগানটি মানুষের নজর কাড়ছে। প্রায় ৪ কানি জমিতে দুই’টি বরই বাগান করা হয়েছে, সেখানে রোপণ করা হয়েছে বল সুন্দরী ও ভারত সুন্দরী জাতের বরই গাছের চারা। এই বরই যেমন রসালো, তেমনি মিষ্টি। সরেজমিনে মিজানুর রশিদের বাগানে গিয়ে দেখা যায়, বাগানজুড়ে চলছে বরই সংগ্রহের কাজ। সংগ্রহ করা পরিপক্ব বরই নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হচ্ছে। পরে আশাপাশের বাজারে বিক্রির উদেশ্য চলে যাচ্ছে। স্থানীয় পাইকাররা বাগানে এসে বরই কিনে নিয়ে যাচ্ছে। বাগানে বরইয়ের ভারে প্রতিটি গাছ মাটিতে নুয়ে পড়ছে। অবস্থা এমন যে, গাছের পাতার চেয়ে গাছে বরই বেশি দেখা যাচ্ছে। বরই গুলো খেতে যেমন মিষ্টি দেখতে আপলের মতো মনে হবে। বাগানের চারপাশে বেড়া দেওয়া রয়েছে। পাখি ঠেকাতে সারা ক্ষেতের ওপর দিয়ে নেট জাল দিয়ে ঢেকে দিয়েছেন। এতে করে কোনো পাখি আর ক্ষেতের বরই নষ্ট করতে পারছে না। মিজানুর রশিদের বরই বাগান দেখতে নানা স্থান থেকে লোকজনের প্রতিদিন আসছেন। যাওয়ার সময় কেউ কেউ হাতে করে গাছপাকা বরই কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার বরই খেয়ে সখিন চাষি রশিদের ব্যাপক প্রশংসা করছেন। তিনি আরও বলেন, জীবিকার তাগিদে প্রবাসে ১৩ বছর কঠোর পরিশ্রম করেও ভাগ্য বদলাতে পারেনি। কিন্তু আমি কখনো হতাশ হয়নি, আমি মনে করি এই যুদ্ধে আমি সফল হয়েছি। তিনি বলেন বল সুন্দরী ও ভারত সুন্দরী জাতের বরই চাষে দ্রুত ফলন মিলে। বর্তমানে আমার এ বাগানে কর্মসংস্থান হয়েছে ৪ নারীর। এখানে কাজের টাকায় চলছে তাদের সংসার। আগামীতে আমার এই বাগানের পাশে আরও বড়কিছু করার পরিকল্পনা রয়েছে। আশা করছি সেখানে মানুষের কর্মসংস্থান হবে। বর্তমানে বেকার যুবকদের মাঝে মিজানুর রশিদ এক অনন্য উদাহরণ বলে বনে করছেন এলাকার মানুষ।





আর্কাইভ