শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কোণঠাসা এলাকাবাসী
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কোণঠাসা এলাকাবাসী
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কোণঠাসা এলাকাবাসী

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: এলাকাজুড়ে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। অনেকটা প্রকাশ্যে চলছে ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা। কেউ মুখ খুললে দেওয়া হয় হুমকি, করা হয় মিথ্যা মামলা দিয়ে হয়রানি। এমন পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কোণঠাসা হয়ে আছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা নদীর পাড়ের এলাকাবাসী।
ভুক্তভোগীরা বলছে, এসব মাদক ব্যবসায়ীরা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই এলাকার ছেলেমেয়ের বিয়েশাদি এখন হুমকির মুখে। এতে অভিভাবকরা বেকায়দায় রয়েছেন। এলাকাবাসি সম্মিলিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও পাচ্ছেনা কোন প্রতিকার।
পুলিশ বলছে, এই মাদক ব্যবসায়ীদের বিভিন্ন সময় গ্রেফতার করা হলেও জামিনে কারাগার থেকে বেরিয়ে আবার একই কাজ করছে।
জানা যায়, এ এলাকার মৃত সন্তুষ ভাসফোরের ছেলে রাজা রাম ভাসফোর, আব্দুল খালেকের স্ত্রী জরিনা বেগম, রাম প্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড়, গণেশ গৌড়ের ছেলে শ্যামল গৌড়, মৃত-চুনিলাল ভাসফোরের ছেলে সাজু ভাসফোরসহ আরো বেশ কয়েকজন বহুদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এলাকাবাসী মিলে তাদেরকে বহুবার বলা ও বুঝানোর পরেও তারা আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উল্লেখিত ৫জন মাদক ব্যবসায়ীর নামে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা জনসম্মুখে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার যুব সমাজসহ দূর দুরান্ত থেকে এসে ছাত্র এবং বিভিন্ন শ্রেনী পেশার মাদকসেবীরা এ এলাকা থেকে মাদক গ্রহণ করে ও কিনে নিয়ে যায়। তাদের কারনে এলাকার যুবসমাজ ও অত্র এলাকার ছাত্রছাত্রীরা মাদক সেবন করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অন্য এলাকার মাদকসেবীরা অত্র এলাকায় এসে মাদক সেবন করে অত্র মহল্লার স্কুল, কলেজ, মাদ্রাসার মেয়েদের দৈনন্দিন ইভটিজিং করে যাচ্ছে। এ এলাকার মাদক ব্যবসা বন্ধের লক্ষে ২০২৩ সালের ১৮ নভেম্বর স্থানীয় অর্ধশতাধীক ব্যাক্তির স্বাক্ষরিত একটি অভিযোগ ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সাজু গৌড় ও শ্যামল গৌড়কে পুলিশ গ্রেফতার করলেও বাকি আসামিরা বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। পরে স্থানীয় এলাকাবাসী নিজ উদ্যোগে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে মাদকমুক্ত এলাকা ঘোষণা দিয়ে ব্যানার টানিয়েছেন। ফলে বাহিরের মাদকসেবীদের আনাগোনা কমে যাওয়ায় মাদক ব্যবসায়ী রাজারাম ভাসফোর অভিযোগকারীদের মধ্য থেকে ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই ময়মনসিংহ এর তদন্তাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কাছে এ মহল্লার মানুষ এখন জিম্মি। তাদের কারণে মান-সম্মানের ভয়ে অনেকেই নিজ এলাকার পরিচয় দিতেও লজ্জা বোধ করেন। এর আগে বিভিন্ন সময় তাদের অপকর্মের প্রতিবাদ করে তাঁরা নাজেহাল হয়েছেন। ক্ষতিগ্রস্ত হওয়ার হুমকি পেয়েছেন।’ এখনতো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান বলেন, ইতোমধ্যে অভিযুক্ত ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





আর্কাইভ